ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত ! 

মুশফিক আনসারীসহ পাঁচ দেশের বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার প্রত্যাহার

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ১০:০৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ১৫০ বার পড়া হয়েছে

ঢাকা, ৮ মার্চ:

পাঁচটি দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে প্রত্যাহার করেছে সরকার। রোববার (৮ মার্চ) এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া এসব কূটনীতিককে প্রত্যাহার করে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে বদলি করা হয়েছে।

প্রত্যাহার করা রাষ্ট্রদূতরা হলেন—পর্তুগালে নিযুক্ত ড. এম. মাহফুজুল হক, পোল্যান্ডে মো. ময়নুল ইসলাম, মেক্সিকোতে এম মুশফিকুল ফজল (আনসারী) এবং মালদ্বীপে ড. মো. নাজমুল ইসলাম।

এছাড়া যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকেও প্রত্যাহার করে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে বদলি করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রত্যাহার করা এসব রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে অতিসত্বর ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

তবে তাদের প্রত্যাহারের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মুশফিক আনসারীসহ পাঁচ দেশের বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার প্রত্যাহার

আপডেট সময় : ১০:০৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬