ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ০৩:০৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬ ৩৪৩ বার পড়া হয়েছে

ঢাকা, ২ মার্চ ২০২৬:

ডেপুটি স্পিকার পদে বিরোধী দল থেকে প্রার্থী দেওয়ার প্রস্তাব জানিয়েছে সরকার। এমন তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (২ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধান বিরোধী দলকে মৌখিকভাবে সাক্ষাতে অনুরোধ করা হয়েছে—তারা যেন ডেপুটি স্পিকার পদে প্রার্থী নির্ধারণ করে।

মন্ত্রী জানান, ‘জুলাই জাতীয় সনদ’-এর প্রতি সম্মান রেখে এবং রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে ঐকমত্যের ভিত্তিতে এর বাস্তবায়ন শুরু করতে চায় সরকার। তিনি বলেন, স্পিকার নির্বাচনের দিনই একইসঙ্গে ডেপুটি স্পিকার নির্বাচিত হতে পারেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারি দল চাইলে স্পিকার ও ডেপুটি স্পিকার—দুটি পদই নিতে পারত। তবে রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে বিরোধী দলকে ডেপুটি স্পিকারের একটি পদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। জুলাই জাতীয় সনদ অনুযায়ী দুটি ডেপুটি স্পিকার পদ সৃজনের কথা রয়েছে, যার মধ্যে একটি বিরোধী দল পাবে।

তিনি আরও উল্লেখ করেন, যদিও দলিলে সরাসরি এভাবে উল্লেখ নেই, তবে সমঝোতার আলোকে একজন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নির্বাচিত হবেন—এমনটাই সরকারের প্রত্যাশা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৩:০৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬