ঢাকা ০২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
তারেক রহমান দেশে না ফিরলেও নির্বাচন স্থগিত হবে না: পররাষ্ট্র উপদেষ্টা আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি রুবেল আহমদের মৃত্যু: পরিবারে শোকের মাতম ! এনইআইআর সংস্কারসহ তিন দফা দাবিতে সিলেটে মোবাইল ব্যবসায়ীদের মানববন্ধন বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপির ১২ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করল কেন্দ্র তিনদিন পর দু-একটা কথা বললেন খালেদা জিয়া, শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন ! বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতার কামনায় দোয়া মাহফিল বন্ধুর ডাকে ঘর থেকে বেরিয়ে লাশ হয়ে ফিরল তপু ! সিলেট মহানগর বিএনপিতে ফের পদ ফিরে পেলেন সভাপতি নাসিম হোসাইন !  হাসিনার ফাঁসি মামলায় লড়বেন না জেড আই খান পান্না, ভিডিওবার্তায় ঘোষণা নরসিংদীর এসপি হতে ৫০ লাখ টাকা ঘুষ, প্রমাণের পরও ‘তিরস্কার’ দণ্ডে পার পেলেন পুলিশ সুপার হান্নান!

পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ডিবি

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১২:৩৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪ ১০৮ বার পড়া হয়েছে

পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিষয়টি নিশ্চিত করে শুক্রবার (১৮ অক্টোবর) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভূঁইয়া জানান, মামলা থাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিসাপেক্ষে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন অতিরিক্ত উপ-কমিশনার (সুপারনিউমারারি উপ-কমিশনার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) শাহেন শাহ, জুয়েল রানা ও অতিরিক্ত উপ-কমিশনার রফিকুল ইসলাম।

রবিউল হোসেন আরও বলেন, গ্রেপ্তার প্রত্যেকেই মামলার এজাহারভুক্ত আসামি। বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করা হয়।

২০১৩ সালে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক রেখে অবরুদ্ধ করার মামলায় বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। ছাত্র আন্দোলনে কাজের মেয়ে লিজাকে হত্যা মামলায় একইদিনে গ্রেপ্তার করা হয় এএসপি মো. জুয়েল রানাকে। তারা দুজন চার দিনের রিমান্ডে রয়েছেন।

এ ছাড়া অতিরিক্ত উপ-কমিশনার শাহেন শাহকেও গ্রেপ্তার করেছে ডিবি। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে সে সম্পর্কে জানা যায়নি।

এই তিন পুলিশ কর্মকর্তার মধ্যে শাহেন শাহ দীর্ঘদিন ডিবিতে কর্মরত ছিলেন। জুয়েল রানা ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগে এবং রফিকুল ইসলাম ডিএমপির গুলশান বিভাগে কর্মরত ছিলেন।

এর আগে, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় চার অতিরিক্ত পুলিশ সুপারকে গ্রেপ্তারের আদেশ দেয়। এরমেধ্য তিনজনকে গ্রেপ্তার করা হলেও তালিকায় থাকা চতুর্থ কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার হাসান আরাফাতকে এখনও গ্রেপ্তার করা হয়নি।

উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর পুলিশ বিভিন্ন কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা হয়। এরপর সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, এ কে এম শহীদুল হক, ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ একে একে বেশ কয়েকজন সাবেক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ডিবি

আপডেট সময় : ১২:৩৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪