ঢাকা ১০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নির্বাচন না হওয়া পর্যন্ত ৬ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ১২:১৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ ৩৩৬ বার পড়া হয়েছে

দেশের ছয়টি গুরুত্বপূর্ণ সিটি কর্পোরেশনে নির্বাচন না হওয়া পর্যন্ত পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

২২ ফেব্রুয়ারি ২০২৬ (০৯ ফাল্গুন ১৪৩২) তারিখে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক (১) অনুযায়ী কর্পোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এসব প্রশাসক দায়িত্ব পালন করবেন।

যেসব সিটিতে প্রশাসক নিয়োগ
১. ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন – মোঃ আব্দুস সালাম
২. ঢাকা উত্তর সিটি কর্পোরেশন – মোঃ শফিকুল ইসলাম খান
৩. খুলনা সিটি কর্পোরেশন – নজরুল ইসলাম মঞ্জু
৪. সিলেট সিটি কর্পোরেশন – আব্দুল কাইয়ুম চৌধুরী
৫. নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন – মোঃ সাখাওয়াত হোসেন খান
৬. গাজীপুর সিটি কর্পোরেশন – মোঃ শওকত হোসেন সরকার

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সিটি কর্পোরেশনসমূহে নির্বাচিত পরিষদ না থাকা পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে এবং জনসেবা অব্যাহত রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা সংশ্লিষ্ট কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

স্থানীয় সরকার ব্যবস্থায় সিটি কর্পোরেশনগুলো নগর পরিচালনার মূল কেন্দ্র। নির্বাচন না হওয়া পর্যন্ত প্রশাসক নিয়োগের এ সিদ্ধান্ত নগর সেবা, উন্নয়ন কার্যক্রম ও আর্থিক ব্যবস্থাপনা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সরকারি সূত্র জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নিয়োগ বহাল থাকবে। নির্বাচনের মাধ্যমে নতুন পরিষদ গঠিত হলে প্রশাসকদের দায়িত্বের অবসান ঘটবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নির্বাচন না হওয়া পর্যন্ত ৬ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ

আপডেট সময় : ১২:১৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬