ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

🏛️ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়ে বিএনপির স্হায়ী কমিটির পদ ছাড়লেন মেজর হাফিজ উদ্দিন আহমদ

ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ, ডেপুটি স্পিকার কায়সার কামাল

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ০৩:৫৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ৩২২ বার পড়া হয়েছে

সর্বসম্মতিক্রমে ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার নির্বাচিত ব্যারিষ্টার কায়সার কামাল। স্পিকার নির্বাচিত হওয়ার পর দলীয় নিরপেক্ষতা বজায় রাখতে বিএনপির স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে জাতীয় সংসদের অধিবেশন শুরু হওয়ার সময় নিজেই বিষয়টি সংসদে জানান তিনি।

এর আগে একই দিন সকাল ১১টায় অনুষ্ঠিত সংসদের প্রথম অধিবেশনে সর্বসম্মতিক্রমে স্পিকার হিসেবে নির্বাচিত হন অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। পরে অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “স্পিকার জাতীয় সংসদের একটি নিরপেক্ষ আসন। নিজেকে নিরপেক্ষ রাখতে আমি ইতোমধ্যে বিএনপির স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেছি।”

এদিকে অধিবেশনে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন কায়সার কালাম।

সংসদ অধিবেশনে স্পিকার নির্বাচনের প্রক্রিয়ায় সভাপতিত্ব করেন খন্দকার মোশাররফ হোসেন। প্রধানমন্ত্রী তারেক রহমান অধিবেশনের সভাপতি হিসেবে ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন, যা বিরোধী দলও সমর্থন করে।

পরবর্তীতে ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বেই স্পিকার ও ডেপুটি স্পিকার সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন, যা সংসদের কার্যক্রমে একটি ঐকমত্যের বার্তা দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারের নির্বাচনের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

🏛️ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়ে বিএনপির স্হায়ী কমিটির পদ ছাড়লেন মেজর হাফিজ উদ্দিন আহমদ

ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ, ডেপুটি স্পিকার কায়সার কামাল

আপডেট সময় : ০৩:৫৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬