তারেক রহমান দেশে না ফিরলেও নির্বাচন স্থগিত হবে না: পররাষ্ট্র উপদেষ্টা
- আপডেট সময় : ০৭:১২:০৯ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ ২৮৯ বার পড়া হয়েছে
জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে চলমান ধোঁয়াশা বাড়ছে। দলের পক্ষ থেকে বিভিন্ন বার্তা আসলেও দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা থাকছে।
তবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলছেন, তারেক রহমান দেশে না ফিরলেও আসন্ন জাতীয় নির্বাচন স্থগিত হবে না বা বন্ধ হবে না।
রবিবার (৩০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে একটি প্রাসঙ্গিক ভূমিকা নির্ধারণ’ শীর্ষক সেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও জানান, তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনের মধ্যে ট্রাভেল পাস ইস্যু করা সম্ভব। সরকারের পক্ষ থেকে তার দেশে ফেরার ক্ষেত্রে কোনো ধরনের বাধা নেই।
এছাড়া বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, সাবেক প্রধানমন্ত্রী বর্তমানে খুবই অসুস্থ। এ মুহূর্তে বিদেশে নেওয়ার মতো অবস্থা নেই। তবে পার্টি যদি প্রয়োজন মনে করে, সরকার প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।















