শিরোনাম ::
গাজীপুরে গণসংহতি আন্দোলনের শহীদদের স্মরণে স্মরণসভা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৫৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ ২৪১ বার পড়া হয়েছে
গণসংহতি আন্দোলন, গাজীপুর জেলা শাখার আয়োজনে গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও স্মরণসভা অনুষ্ঠিত।
আজ ৪ অক্টোবর গাজীপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে ‘২৪ এর গণঅভ্যুত্থানে গাজীপুর জেলার শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
লিটন হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকি, রাজনৈতিক পরিষদের অন্যতম সদস্য মনির উদ্দীন পাপ্পু, সম্পাদক মন্ডলীর সদস্য দীপক রায়।
স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, গাজীপুর গণসংহতি আন্দোলন জেলা কমিটির সংগঠক ফজলুল হক ফারুক।
স্মরণ সভায় সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলন, গাজীপুর জেলার আহবায়ক আমজাদ হোসেন।















