মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল
- আপডেট সময় : ০৬:৪০:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ ১০ বার পড়া হয়েছে
সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করে ১৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে স্থানীয় বায়তুন নূর জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বায়তুন নূর জামে মসজিদের ইমাম মাওলানা এখলাছুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির দপ্তর সম্পাদক ও ১৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি তারেক আহমদ খান, মহানগর বিএনপির কার্যনির্বাহী সদস্য ও ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন, ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক সাকের আহমদ, দপ্তর সম্পাদক সিরাজ আহমদ এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য নাহিদ আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এছাড়া বায়তুন নূর জামে মসজিদের মুসল্লিরাও দোয়া মাহফিলে শরিক হন।
দোয়া মাহফিলে মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের দ্রুত সুস্থতা, রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।









