ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা

সিলেটে সিএনজিতে নারীর ব্যাগ ছিনতাই; ফুটেজে শনাক্ত দুর্বৃত্তরা,অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ১২:১৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬ ২৬৯ বার পড়া হয়েছে

সিলেট নগরের এয়ারপোর্ট থানার হাউজিং এস্টেট এলাকায় সংঘটিত ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের শনাক্ত করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। শিগগিরই তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে জানিয়েছে পুলিশ।

এসএমপির মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে তিনটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা সিএনজিতে গমনরত এক নারীর ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করে। ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে সংশ্লিষ্টদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ আরও জানায়, ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে একাধিক ব্যক্তিকে জড়িয়ে বিভ্রান্তিকর রিপোর্ট প্রকাশিত হচ্ছে। তবে প্রকৃত অপরাধীদেরই আইনের আওতায় আনা হবে এবং গ্রেপ্তারের পর বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে।
তদন্ত চলমান

পুলিশের দাবি, নগরে ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নগরবাসীর প্রত্যাশা—দ্রুত গ্রেপ্তার ও কার্যকর আইনি পদক্ষেপের মাধ্যমে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে সিএনজিতে নারীর ব্যাগ ছিনতাই; ফুটেজে শনাক্ত দুর্বৃত্তরা,অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী

আপডেট সময় : ১২:১৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬