ঢাকা ০৮:০০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার

গা*জায় ব্যাপক ধ্বংসজ*জ্ঞ চালিয়ে ফের ট্রাম্প-নেতানিয়াহু বৈঠক বসছে !

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ০১:১২:২১ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫ ৩২২ বার পড়া হয়েছে

দুই মাসের ব্যবধানে হোয়াইট হাউসে দ্বিতীয়বারের মতো বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ই*সরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বৈঠকে গাজা পরিস্থিতিসহ তেল আবিবের ওপর আরোপ করা শুল্ক, ইরান ইস্যু এবং অ*স্ত্র সহায়তার বিষয়টি গুরুত্ব পাবে বলে জানিয়েছে বেশ কয়েকটি মার্কিন গণমাধ্যম।

গেল ফেব্রুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম বিদেশি নেতা হিসেবে সাক্ষাৎ করেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি অন্যান্য সব দেশের মত ইসরাইলের পণ্যের ওপর ১৭ শতাংশ শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। এবার প্রথম বিদেশি নেতা হিসেবে শুল্ক ইস্যুতে ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন নেতানিয়াহু।

ইসরাইলি ও হোয়াইট হাউসের কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার টাইমস অব ইসরায়েল জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্থানীয় সময় সোমবার (৭ এপিল) হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে মিলিত হবেন।

দুই নেতার বৈঠকে শুল্ক আলোচনার পাশাপাশি গাজায় যুদ্ধবিরতি নিয়েও আলোচনা হতে পারে বলে জানিয়েছেন কয়েকজন ইসরাইলি কর্মকর্তা। এ বৈঠকে গাজা পরিস্থিতি, ইরান ইস্যু এবং অ*স্ত্র সরবরাহের বিষয়টি গুরুত্ব পাবে বলে জানান তারা।

নেতানিয়াহুর বিরুদ্ধে গাজায় গ*ণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা চলমান। যদিও যুক্তরাষ্ট্র আদালতটির সদস্য নয়, তবে যুদ্ধ*বিরোধীরা আশা করছেন, ট্রাম্প নেতানিয়াহুর ওপর চাপ সৃষ্টি করবেন যু*দ্ধ থামানোর জন্য।

এরমধ্যেই গেল একদিনে ইসরাইলের হামলায় গাজায় বেশ কয়েকজন নি*হত হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই শিশু। স্থানীয় সময় শনিবার তেল আবিব ইসরাইলি কোম্পানি মেকোরোটের পানির সরবরাহ বন্ধ করে দিয়েছে, এতে গাজার মোট পানি সরবরাহের ৭০ শতাংশ কার্যত বন্ধ হয়ে গেছে।

গাজা সিভিল ডিফেন্স ই*সরাইলি বাহিনীর বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধা*পরাধের অভিযোগ তুলেছে। কারণ সম্প্রতি প্রকাশিত ফুটেজে দেখা যায়, ১৫ জন স্বাস্থ্যকর্মীকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা হয়, যার মধ্যে ৮ জন ফিলিস্তিন রেড ক্রিসেন্ট কর্মী ছিলেন। ভিডিওতে দেখা যায়, প্যারামেডিকরা একটি পরিষ্কার সড়কে, রেড ক্রিসেন্টের প্রতীক ও জরুরি আলোসহ, শান্তিপূর্ণভাবে কাজ করছিলেন।

তথ্যসূত্রঃ সময় টিভি নিউজ

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গা*জায় ব্যাপক ধ্বংসজ*জ্ঞ চালিয়ে ফের ট্রাম্প-নেতানিয়াহু বৈঠক বসছে !

আপডেট সময় : ০১:১২:২১ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫