ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার

সিলেটে চা-শ্রমিকদের বকেয়া মজুরি ও রেশন পরিশোধের দাবিতে মশাল মিছিল

উৎপল বড়ুয়া
  • আপডেট সময় : ১০:৪৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫ ৩৪৬ বার পড়া হয়েছে

কালাগুল, ছড়াগাঙ্গ ও বরজান বাগানের চা-শ্রমিকদের দীর্ঘ ১৪ সপ্তাহের বকেয়া মজুরি ও ৮ সপ্তাহের রেশন পরিশোধের দাবিতে নগরীতের মশাল মিছিল বের করা হয়।

শনিবার সন্ধ্যায় সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে শেষে হয়।

মশাল মিছিল পরবর্তী সমাবেশে চা বাগান শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদের সংগঠক অধীর বাউরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সভাপতি মনীষা ওয়াহিদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সহ-সভাপতি সুমিত কান্তি দাস পিনাক, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট জেলার সভাপতি তানজিনা বেগম, বিপ্লবী ছাত্র মৈত্রী সিলেট জেলার সভাপতি সরফরাজ সানোয়ার, বাম ছাত্র নেতা বিশ্বজিৎ শীল প্রমুখ।

বক্তারা বলেন, আপনারা জানেন দীর্ঘ ১৪ সপ্তাহ থেকে এইসকল বাগানের চা শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করা হচ্ছে না। ফলে তারা পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করতে বাধ্য হচ্ছে। ৩ মাস ধরে শ্রমিকরা ডিসি সহ শ্রমদপ্তরের দ্বারে দ্বারে ঘুরছেন। কেউ কর্ণপাত করছে না। অথচ হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে, হচ্ছে। মাত্র অল্প কিছু টাকার জন্য কয়েক হাজার চা শ্রমিক অনাহারে অর্ধাহারে থাকছেন। সাধারণত এ সকল ক্ষেত্রে শ্রমিকদের মজুরি নিশ্চিতের দায়িত্ব সরকার বা মালিকদের সংগঠনের। তাই অবিলম্বে বড়জান, কালাগুলসহ সকল বাগানের চা শ্রমিকদের বকেয়া মজুরি ও রেশন পরিশোধ করা জরুরি।

বক্তারা আরোও বলেন, বকেয়া মজুরি ও রেশনের দাবিতে যেকোন ন্যায় আন্দোলনে ছাত্ররা চা শ্রমিকদের পাশে থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে চা-শ্রমিকদের বকেয়া মজুরি ও রেশন পরিশোধের দাবিতে মশাল মিছিল

আপডেট সময় : ১০:৪৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫