ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার ভাইরাল ভিডিও থেকে নতুন জীবনের আলো—শিশু ফাইজা পেল পুনর্বাসনের হাতছানি ! ইমদাদ চৌধুরীর ক্ষোভ—প্রস্তুতি সভায় নিজের আসন সংরক্ষিত না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ! যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর ‘নবীন ফ্যাশন’ বন্ধে ওসিকে তলব, ২৪ ঘণ্টার মধ্যে দোকান খুলতে নির্দেশ

শিক্ষার্থীদের জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করতে হবে- আভা রাণী দেব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৩:১২ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫ ১৭৩ বার পড়া হয়েছে

“নতুন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করতে হবে। বৈষম্যহীন সুন্দর বাংলাদেশ বিনির্মাণে মানবতার পক্ষে সব সময় একযোগে কাজ করতে হবে। ফ্যাসীবাদবিরোধী আন্দোলনে ছাত্র তরুণদের অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে।”

সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় আয়োজিত ‘জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও ফ্যাসীবাদবিরোধী আলোচনা সভা’য় সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) আভা রাণী দেব এসব কথা বলেন।

“এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব -২০২৫ পালন উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

দশম শ্রেণীর শিক্ষার্থী সাইয়িদুল মুরসালিন ও ইশফাকুর রহমানের যৌথ সঞ্চালনায় সোমবার (২০ জানুয়ারি) সকালে স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক নুরুল ইসলাম, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক গোলজার আহমদ হেলাল, শহীদ সাংবাদিক এ টি এম তুরাবের ভাই আবুল হাসান মো: আজরফ, আহত শিক্ষার্থী রেজাউল করিম সোহেল,সিনিয়র শিক্ষক আবু নছর মোহাম্মদ সুফিয়ান, সিনিয়র শিক্ষক আবুল খায়ের, সিনিয়র শিক্ষক আক্তারুজ্জামান, সিনিয়র শিক্ষক কাজী আশরাফ হোসেন, সিনিয়র শিক্ষক আশফাকুর রহমান শামীম, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে শহীদ সাংবাদিক তুরাবের ভাই আবুল হাসান মো: আজরফ,বৈষম্যবিরোধী আন্দোলনে আহত যুবক মুমিনুর রহমান তানিম ও আহত শিক্ষার্থী রেজাউল করিম সোহেলকে ফুল দিয়ে বরণ করেন শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানের সমাপ্তিলগ্নে তাদেরকে সম্মাণণা স্মারক প্রদান করেন প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ এবং ছাত্ররা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শিক্ষার্থীদের জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করতে হবে- আভা রাণী দেব

আপডেট সময় : ০৬:১৩:১২ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫