ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার ভাইরাল ভিডিও থেকে নতুন জীবনের আলো—শিশু ফাইজা পেল পুনর্বাসনের হাতছানি ! ইমদাদ চৌধুরীর ক্ষোভ—প্রস্তুতি সভায় নিজের আসন সংরক্ষিত না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ! যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

সিলেট অনলাইন প্রেসক্লাব পরিদর্শনে টাওয়ার হ্যামলেটস স্পীকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ০৬:২৪:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ ২০৫ বার পড়া হয়েছে

বৃটেনের টাওয়ার হ্যামলেটস এর স্পীকার ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ বলেছেন, সাংবাদিকরা হচ্ছেন সমাজের অভিভাবক।সাংবাদিকরা সমাজের যে সংবাদগুলো তুলে ধরেন তাই মানুষ সত্য মনে করেন। তাই আমি চাই সাংবাদিকতাকে বিশ্বমানে নিয়ে যেতে হবে। পেশাদারিত্ব এমন পর্যায়ে নিতে হবে যাতে আন্তর্জাতিক মানের সাথে তাল মিলিয়ে চলা যায়।

তিনি অনলাইন গণমাধ্যমকে আরো সুসংগঠিত ও সুসংহত করার অনুরোধ জানিয়ে বলেন, বিশ্বাসযোগ্য, বস্তুনিষ্ঠ ও নির্মোহ সংবাদ পরিবেশন করলে সমাজ খুব বেশী উপকৃত হবে। দেশের মানুষের কথা বহির্বিশ্বে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে সাংবাদিকদের প্রতি তিনি আহবান জানান।

বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট অনলাইন প্রেসক্লাব পরিদর্শন শেষে ক্লাব সদস্যদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এদেশের কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করে বিদেশে ডিগ্রি নিয়ে আমি একটি দায়িত্ব পেয়েছি, তবুও আমি মনে করি এদেশের মানুষের ট্যাক্সের টাকায় আমি পড়াশোনা করেছি, এটিই আমার জীবনে নিয়ামক হিসেবে কাজ করেছে। আমি মনে করি আমরা যারা বিদেশে আছি আমরা প্রথমেই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য কাজ করি, যাতে বাংলাদেশকে ভুলভাবে বহির্বিশ্বে তুলে না ধরা হয়, বাংলাদেশকে যেনো স্যা়ংশনের তালিকায় না পরতে হয়। তবে বর্তমানে বাংলাদেশকে যারা এই পর্যন্ত আন্দোলন করে নিয়ে এসেছেন তাদের ভূমিকা বেশি আমাদের চেয়ে।

সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি গোলজার আহমদ হেলাল।

সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা তথ্য অফিসের উপ-পরিচালক সালাহউদ্দিন আহমদ, বড়লেখা মুন্তাজিম আলী কলেজের অধ্যক্ষ মো. আশুক উদ্দিন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুহিত দিদার, সহ সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনি, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো. কামাল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ,কার্যকরী কমিটির সদস্য মোঃ আব্দুল হাছিব, ক্লাবের সাধারণ সদস্য এম. এ ওয়াহিদ চৌধুরী, মো. নুরুল ইসলাম, আব্দুল কাদির জীবন, মোঃ ফারুক মিয়া ফারুক, আহমেদ পাবেল, প্রবাসী তোফায়েল আহমদ সুমন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট অনলাইন প্রেসক্লাব পরিদর্শনে টাওয়ার হ্যামলেটস স্পীকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ

আপডেট সময় : ০৬:২৪:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫