ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত ! 

জুলাই বিপ্লবে জন্ম নেওয়া ‘টিম অনওয়ার্ড’ এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ০৫:৩৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ২০৭ বার পড়া হয়েছে

পূর্ণাঙ্গ কমিটি পেলো জুলাই বিপ্লবে জন্ম নেওয়া বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে গঠিত ‘টিম অনওয়ার্ড’।

মাহদি হাসান তাহসিনকে সভাপতি এবং মো. জিহাদ উল ইসলামকে সাধারণ সম্পাদক করে শনিবার (২৩শে নভেম্বর) সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ১০ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন সংগঠনের আহ্বায়ক জিলাল চৌধুরী এবং সদস্য সচিব রাসেল আহমেদ।

টিম অনওয়ার্ডের সদস্য মো:মহররমের উপস্থাপনায় সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বিপ্লব পরবর্তী বাংলাদেশে আপনাদের অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন ২০২৪ এর অভূতপূর্ব গণ-অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এদেশের ছাত্রজনতা। সারাদেশের ন্যায় সিলেটে-ও ছাত্রজনতা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল ফ্যাসিজমের বিরুদ্ধে। বক্তারা আরো বলেন, বিগত জুলাই বিপ্লবের সময় আন্তসম্পর্ক গড়ে উঠেছিল সমাজের নানা শ্রেণীর মানুষজনের সাথে। আমাদের সিলেট শহরেও যারা সক্রিয়ভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম, তাদের মধ্যে উল্লেখযোগ্য একটা অংশের সমন্বয়ে গড়ে উঠেছিল রিফোর্ম বাংলাদেশ নামে বিশেষ একটি প্লাটফর্ম। আমরা এই প্লাটফর্মের মাধ্যমে বিপ্লব পরবর্তী সময়ে ট্রাফিক নিয়ন্ত্রণে সহযোগিতা, বন্যায় সাহায্য, সামাজিক সংস্কারে সংঘবদ্ধ আওয়াজ তোলা-সহ নানাবিধ কার্যক্রম পরিচালনা করেছি আমরা বিগত ৩ মাসে। পরবর্তী সময়ে বাস্তবিক বিবেচনায় আমরা আমাদের প্লাটফর্মের নাম পরিবর্তন করে ‘টিম অনওয়ার্ড’ নাম নির্ধারণ করে কার্যক্রম পরিচালনা করছি। বিগত ২ মাস আমরা আহবায়ক কমিটির মাধ্যমে আমরা আমাদের কার্যাবলী পরিচালনা করেছি।

পূর্ণাঙ্গ কমিটিকে চলতি বছরের ডিসেম্বর মাসের ১ তারিখ থেকে ২০২৫ সালের ডিসেম্বরের ৩১ তারিখ পর্যন্ত ১ বছরের জন্য কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির নেতৃবৃন্দ হচ্ছেন -সভাপতি মাহদি হাসান তাহসিন, সাধারন সম্পাদক মো: জিহাদ উল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলী নেওয়াজ, অর্থ বিষয়ক সম্পাদক হাবিবা বেগম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সালিম আহমেদ ইব্রাহীম, গণ-যোগাযোগ সম্পাদক মো:মহররম, আইটি সম্পাদক নাফিম জামান, শিক্ষা বিষয়ক সম্পাদক, আলবির আহমেদ, ক্রিয়া ও সংস্কৃতির বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ সাদ্দাম ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নজরে নিগার।

বিদায়ী আহ্বায়ক এবং সদস্য সচিব নবনির্বাচিত কমিটির উদ্দেশ্য বলেন, আমরা দৃঢ়তার সাথে বিশ্বাস করি, টিম অনওয়ার্ড আগামী ১ বছরে তার সামর্থ্যের সর্বোচ্চটুকুন দিয়ে সিলেট-সহ পুরো দেশের শিক্ষা, সংস্কৃতি ও আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রেস কনফারেন্স অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন শিরন সৌরভ, মিনহাজুল ইসলাম সৌরভ, তাহমিদ সামাদ, আবু সুফিয়ান, মো: মাহদি হাসান ছামি, নাহিদুর রহমান, নাহিয়ান খান, সিদরাতুল মুনতাহা ফারদিন, ইমরান হাসমী অভিসহ টিম অনওয়ার্ডের সদস্যবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জুলাই বিপ্লবে জন্ম নেওয়া ‘টিম অনওয়ার্ড’ এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আপডেট সময় : ০৫:৩৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪