ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার

দেশের ইতিবাচক পরিবর্তনে ছাত্র তরুণদের সহায়তা করতে হবে – সিলেটের জেলা প্রশাসক

আহমদ নাহিদ
  • আপডেট সময় : ০৮:৫৯:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪ ১৯৬ বার পড়া হয়েছে

সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ স্বপ্রণোদিত হয়ে জনগণকে তথ্য জানাতে সরকারী ও বেসরকারি সকল দপ্তরের প্রতি আহবান জানান। তথ্য অধিকার আইনে তথ্য সংগ্রহ করতে জনগণকে ক্ষমতা প্রয়োগের কথা বলা হয়েছে।

তিনি বলেছেন, এক সময় তথ্য দেয়াটা ছিল অপরাধ।আর এখন না দেয়াটা হলো অপরাধ। তিনি বলেন, দেশে একটি ইতিবাচক পরিবর্তন সাধিত হয়েছে। সেই পরিবর্তনে ছাত্র তরুণদের সহায়তা করতে হবে। তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য থাকবে দুর্নীতির মুলোৎপাটন। দুর্নীতি প্রতিরোধে সকল মহলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

মোহাম্মদ শের মাহবুব মুরাদ বুধবার সন্ধ্যায় সিলেটে অনুষ্ঠিত দুদিন ব্যাপী তথ্যমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

দুর্নীতি প্রতিরোধে তথ্যের অবাধ প্রবাহ ও স্বপ্রণোদিত তথ্য প্রকাশের গুরুত্ব শীর্ষক আলোচনা রাখতে গিয়ে জেলা প্রশাসক বলেন,আমি স্বপ্রণোদিত হয়ে দুটি তথ্য আপনাদের অবহিত করছি। তা হলো, শীঘ্রই ঢাকা সিলেট চারলেন রাস্তার কাজের অগ্রগতি হবে। অধিগ্রহণ সমস্যায় এই কাজটি স্থবির ছিল। এটি আমরা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। কারিগরি ও ঠিকাদারী সকল কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সিলেটের জনগণের দীর্ঘদিনের স্বপ্ন এটি ছিল। অপরটি হলো ভূমি জটিলতা নিরসনে সরকার ভূমি বিষয়ে ফৌজদারি অপরাধ আইনে যুক্ত করার চিন্তা ভাবনা করছে। আগে ভূমি নিয়ে শুধু দেওয়ানী মামলা হত। তিনি অবাধ তথ্য প্রবাহে জনগণকে সম্পৃক্ত করতে সকলের প্রতি আহবান জানান।

‘তথ্যের অধিকার, সুশাসনের হাতিয়ার, তথ্যই শক্তি, দুর্নীতি থেকে মুক্তি’ শ্লোগানকে সামনে রেখে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা প্রশাসন এবং সচেতন নাগরিক কমিটি (সনাক), সিলেটের উদ্যোগে ২ দিনব্যাপী তথ্যমেলার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাক সিলেটের সভাপতি সৈয়দা শিরীনা আক্তার।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেটের সিভিল সার্জন ডাঃ মনিসর চৌধুরী, সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াত।

এতে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সনাক সহ সভাপতি ড. জাহেদা শারমিন, সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ, তথ্যমেলা বাস্তবায়ন কমিটির আহবায়ক এডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন।

সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী দপ্তরসমুহকে সনদ প্রদান করেন জেলা প্রশাসক। তথ্যমেলার শেষ দিনে বিতর্ক প্রতিযোগিতা ও তথ্য অধিকার আইন বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দেশের ইতিবাচক পরিবর্তনে ছাত্র তরুণদের সহায়তা করতে হবে – সিলেটের জেলা প্রশাসক

আপডেট সময় : ০৮:৫৯:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪