ঢাকা ০১:১০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার

পুরো বিশ্ব তাকিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিকে: সর্বশেষ আপডেট কমলা ৯৯, ট্রাম্প ১২০,

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:২৩:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪ ৩২৩ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বেশ কয়েকটি রাজ্যে ভোটগ্রহণ শেষে চলছে গণনা। এ পর্যন্ত (বাংলাদেশ সময় বুধবার সকাল ৮টা পর্যন্ত) রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ১২০ এবং ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ৯৯ ইলেক্টোরাল ভোট। খবর এপির।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে ৫০টি অঙ্গরাজ্যে। টাইম জোনের তারতম্য থাকায় রাজ‍্যগুলোতে ভোটগ্রহণ ও সম্পন্ন হয় ভিন্ন ভিন্ন সময়ে। প্রথম রাজ্য হিসেবে ভোটগ্রহণ শেষ হয় ইন্ডিয়ানা ও কেন্টাকিতে।

গতকাল ভোটের দিন সকাল ৭টা থেকে থেকেই ক‍্যালিফোর্নিয়ার লস অ‍্যাঞ্জেলেস শহরের অক্সফোর্ড ও থার্ড স্ট্রিটের ওয়াইএমসি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। ভোটারদের বেশির ভাগই বাংলাদেশি ও দক্ষিণ এশীয়।

ভোট শুরুর বেশ আগেভাগেই লাইন দিয়ে দাঁড়ান ভোটাররা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ লাইন আরও দীর্ঘ হয়। ভোটাররা বলেছেন, এত সংখ্যক ভোটারের উপস্থিতি এর আগে কখনও দেখা যায়নি। সেইসঙ্গে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকলেও এ অপেক্ষা অস্বস্তির ছিল না বলে জানান ভোটারদের কেউ কেউ।

চরম উত্তেজনার এই নির্বাচনের ফলাফল পেতে দেরি হওয়ার কথা আগে ভাগেই জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। এ নিয়ে মার্কিন নাগরিকদের পাশাপাশি উদ্বিগ্ন পুরো বিশ্ব। ভোটগ্রহণ, যাচাই, প্রক্রিয়াকরণ ও গণনার সঙ্গে যুক্ত নির্বাচনী কর্মকর্তারা নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে এবং দ্রুত ফল প্রকাশে নিরলসভাবে কাজ করছেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পুরো বিশ্ব তাকিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিকে: সর্বশেষ আপডেট কমলা ৯৯, ট্রাম্প ১২০,

আপডেট সময় : ০৮:২৩:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪