ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার ভাইরাল ভিডিও থেকে নতুন জীবনের আলো—শিশু ফাইজা পেল পুনর্বাসনের হাতছানি ! ইমদাদ চৌধুরীর ক্ষোভ—প্রস্তুতি সভায় নিজের আসন সংরক্ষিত না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ! যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

কানাডায় হিন্দু মন্দিরে হামলা, অপ্রত্যাশিত বলে মন্তব্য জাস্টিন ট্রুডোর !

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ১২:৪৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪ ২৪৭ বার পড়া হয়েছে

টরেন্টোতে একটি হিন্দু মন্দিরে হামলার ঘটনাকে অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেন, প্রত্যেকের নিরাপদ এবং স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকার রয়েছে। খবর এনডিটিভি

টরেন্টোর হিন্দু সেবা মন্দিরে শিখ নেতাদের ওপর হামলা ঘটনায় সেখানে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে- উত্তেজিত কিছু লোক মন্দিরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে সংঘর্ষের ঘটনা ঘটায়।

পিল অঞ্চলের পুলিশের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, মন্দিরে হামলার ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। এছাড়া এ ঘটনায় পুলিশ কাউকে দোষারোপ করতে অস্বীকৃতি জানিয়েছে।

মন্দিরে হামলায় ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির সাংসদ চন্দ্র আরিয়া। তিনি এ ঘটনাকে কানাডার জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে তিনি এ ঘটনায় যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

তিনি আরও অভিযোগ করেন, কানাডার রাজনীতিতে এবং আইনপ্রয়োগকারী সংস্থায় চরমপন্থার প্রবেশ ঘটেছে।

তথ্যসূত্র: চ্যানেল ২৪

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কানাডায় হিন্দু মন্দিরে হামলা, অপ্রত্যাশিত বলে মন্তব্য জাস্টিন ট্রুডোর !

আপডেট সময় : ১২:৪৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪