ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী গ্রেফতার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো ওসমানীনগরে প্রেমঘটিত বিরোধে ছুরিকাঘাতে যুবক খুন সিলেটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সিলেট বাণিজ্য মেলা রাত ১০ পর্যন্ত চালুর অনুরোধ আয়োজক-ব্যবসায়ীদের রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামুকে সংবর্ধনা দিল সিউক সিলেটে ভোরে ছাত্রলীগের আনন্দ মিছিলের চেষ্টা, ব্যানারসহ আটক ২ মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে প্রবাসীদের অবদান অনস্বীকার্য : এমরান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১০:৫১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ ২৫৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিলেট জেলা সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ‘৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে ৫ আগস্টের ছাত্রজনতার গণঅভ্যুত্থান সহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ফ্যাসিস্ট শেখ হাসিনা বিশ্বের যে প্রান্তেই গেছে আমাদের প্রবাসী বাংলাদেশীরা তাকে প্রতিহত করেছেন। তাই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে প্রবাসীদের অবদান অনস্বীকার্য।

মঙ্গলবার সন্ধ্যায় গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়ন বিএনপির উদ্যোগে যুক্তরাজ্যের প্রবাসী নেতৃবৃন্দকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিগত ১৫ বছরে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার কোন উন্নয়ন হয়নি। রাস্তাঘাট ও ব্রীজ কালভার্টের বেহাল দশা। মধ্যরাতের ও ডামি জনপ্রতিনিধিরা উন্নয়নের নামে লুটপাট করেছেন। এসব অপকর্মে বিচার হবে। জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে এই এলাকায় উন্নয়নের জোয়ার বইবে ইনশাআল্লাহ।

লক্ষীপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি সাহেদ আহমদ সুয়াইয়ের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ফখরুল ইসলাম ও কামাল আহমদের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন টিপু, ফেরদৌস আলম, জি এম অপু শাহরিয়ার, সৈয়দ মোসতফা, লায়েক আহমদ, কিবরিয়া ইসলাম, খালেদ জামাল, মামুনুর রশীদ মামুন, এডভোকেট মামুন আহমদ রিপন, জিয়াউল ইসলাম জিতু, কামাল উদ্দিন বেলাল, লায়েছ আহমদ, হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামিল আহমদ, রাজু আহমদ তুরু, ফখরুল ইসলাম, শামসুর রহমান লায়েছ, জালাল মেম্বার, সাবেক মেম্বার তারেক আহমদ, নিজামুল কাদির লিপন, খালেদ আহমদ, লায়েক আহমদ, এমাদ উদ্দিন, কামরান আহমদ, আফজল হোসেন প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে প্রবাসীদের অবদান অনস্বীকার্য : এমরান চৌধুরী

আপডেট সময় : ১০:৫১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪