ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার ভাইরাল ভিডিও থেকে নতুন জীবনের আলো—শিশু ফাইজা পেল পুনর্বাসনের হাতছানি ! ইমদাদ চৌধুরীর ক্ষোভ—প্রস্তুতি সভায় নিজের আসন সংরক্ষিত না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ! যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর ‘নবীন ফ্যাশন’ বন্ধে ওসিকে তলব, ২৪ ঘণ্টার মধ্যে দোকান খুলতে নির্দেশ

কেন্দ্রীয় কমিটির সভাপতির সাথে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহত নেতৃবৃন্দের মতবিনিময়

গণতন্ত্র রক্ষার জন্য জিয়া পরিবার অপরিহার্য- এস এম জিলানী

আহমদ নাহিদ
  • আপডেট সময় : ০১:০৩:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪ ১৬০ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী বলেছেন, ৫ আগস্টের পর থেকে পরাজিত শক্তিগুলো বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে, সে দিকে আমাদের সকলকে সজাগ থাকতে হবে। ঐক্যবদ্ধভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন আগামী দিনের রাষ্ট্র নায়ক তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি আমাদের প্রতিটি নেতাকর্মীদের সততা ও নিষ্ঠার সাথে রাজনীতি করতে হবে। সৎ থাকলে ঈমানী সাহস থাকে ও বুকে বল থাকে। সংগঠনকে সৎ রাখতে হবে। শুধু নির্বাচনের আগে বা পরবর্তী সময়ে নয়, আমৃত্যু আমাদের সৎ থাকতে হবে। বাংলাদেশের সকল মানুষের জন সমান অধিকার প্রতিষ্ঠা করতে হবে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো দেশপ্রেম নিয়ে সততার সঙ্গে রাজনীতি করতে হবে।

তিনি আরো বলেন, এ জাতির ভবিষ্যৎ নেতা জননেতা তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জিয়া পরিবার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এ দেশের জন্য অপরিহার্য। দলের দুর্দিনে যে কর্মী সক্রিয় ছিলেন সে যেন কোনোভাবে এখন বঞ্চিত না হয়। আর দলের ক্ষতি হয় এমন কোনো কাজ করা যাবে না। মনে রাখবেন, ব্যক্তির কোনো অপকর্মের দায় দল গ্রহণ করবে না। অপকর্মের কারণে অনেক নেতাকর্মীকে আমরা বহিষ্কার করতে বাধ্য হয়েছি। যা আমাদের কাম্য নয়।

তিনি রবিবার (২৭ অক্টোবর) নগরীর তালতলাস্থ একটি হোটেলে জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে আহত মহানগর স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব আফসর খাঁনের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাসুম ইবনে রাজ্জাক রুমেল, আব্দুল হাসিম জাকারিয়া, রুনু আহমদ, উসমান হারুন পনির, কামরুল হাসান, আজিজ খান সজিব, সদস্য কামরুজ্জামান দিপু, মিছবাহ আহমদ জেহিন, জাকারিয়া মো. সালাউদ্দিন সাকের, ফাহিম আহমদ চৌধুরী, দুলাল আহমদ, শফিকুল ইসলাম, ইকবাল হোসেন, ইবনে জাহান তানভীর, গোলাম মোস্তফা, নুরুল হক মাসুম, হোসেন খান ইমাদ, সাফওয়ান আলম কোরেশি সহ জুলাই আগস্ট আন্দোলনে আহত নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কেন্দ্রীয় কমিটির সভাপতির সাথে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহত নেতৃবৃন্দের মতবিনিময়

গণতন্ত্র রক্ষার জন্য জিয়া পরিবার অপরিহার্য- এস এম জিলানী

আপডেট সময় : ০১:০৩:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪