ঢাকা ০১:১১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার

অস্ট্রেলিয়ার সিডনিতে মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ, ৩জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ
  • আপডেট সময় : ০৯:৩৭:২১ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ ২৬১ বার পড়া হয়েছে

অস্ট্রেলিয়ার সিডনিতে মাঝ আকাশে দুটি বিমানের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। পরে বিমান দুটি দক্ষিণপশ্চিমঞ্চলীয় একটি বনভূমি এলাকায় পড়ে বিধ্বস্ত হয়।

শনিবার (২৬ অক্টোবর) এ ঘটনা ঘটে। খবর আল আরাবিয়া

অস্ট্রেলিয়ান পুলিশ, ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্স কর্মীরা ওই ধ্বংসস্তূপের কাছে পৌঁছেছেন। সিডনি থেকে ৫৫ কিলোমিটর দূরে বাসল্যান্ড এলাকায় বিমান দুটি বিধ্বস্ত হয়। এর মধ্যে একটি বিমানে আগুন ধরে যায়।

নিউ সাউথ ওয়ালস পুলিশের ভারপ্রাপ্ত পরিদর্শক তিমোথি কলম্যান বলেন, বিমান দুটির একটিতে দুজন এবং অন্যটিতে একজন আরোহী ছিল। তবে বিমানে আরোহীদের সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

কলম্যান এবিসি নিউজকে বলেন, এক কিলোমিটার এলাকা জুড়ে বিমানের ধ্বংসস্তূপ ছড়িয়ে পড়েছে। তবে কেউ বেঁচে নেই।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানের ধ্বংসস্তূপ আকাশ থেকে পড়তে দেখেন তারা। পরে তারা সহযোগিতার জন্য এগিয়ে যান।

অস্ট্রেলিয়ার ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অস্ট্রেলিয়ার সিডনিতে মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ, ৩জন নিহত

আপডেট সময় : ০৯:৩৭:২১ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪