ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পরীক্ষা দিতে এসে আটক হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রলীগ নেতা

মো: মিজানুর রহমান, রাজশাহী প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:১৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪ ২০০ বার পড়া হয়েছে

পরীক্ষা দিতে এসে আটক হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রোকেয়া হলের ছাত্রলীগ নেত্রী আরিয়ানা ও আইবিএ অনুষদের ছাত্রলীগ নেতা সৈকত।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) পরীক্ষার উদ্দেশ্যে তারা বিভাগে এলে সাধারণ শিক্ষার্থীরা তাদের সঙ্গে পরীক্ষা দিতে অস্বীকৃতি জানায়। পরে তাদের প্রক্টর দপ্তরের মাধ্যমে মতিহার থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।

আটককৃত দুইজন হলেন সমাজকর্ম বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বেগম রোকেয়া হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলফি শাহরিন আরিয়ানা এবং আইবিএ-এর ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও আইবিএ অনুষদ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত রায়হান।

শিক্ষার্থীদের অভিযোগ, আটক সৈকত রায়হান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ফ্যাসিস্ট সরকারের পক্ষে অবস্থান নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করেন। আর আলফি শারিন আরিয়ানা আন্দোলনরত মেয়ে শিক্ষার্থীদের তালিকা করে শাখা ছাত্রলীগের শীর্ষ নেতাদের কাছে পাঠাতেন এবং হুমকি দিতেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘পুলিশ গতকাল দুজনকে নিয়ে গেছে। তাদের বিরুদ্ধে মামলা আছে বলে জেনেছি। মামলা অনুযায়ী বিষয়টি প্রশাসন দেখবে।’

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মালেক জানান, গতকাল সন্ধ্যায় দুজনকে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে একজনের নামে মামলা আছে। আরেকজনের নামে মামলার জন্য অভিযোগকারীরা পর্যালোচনা করছেন।

এর আগে, ছাত্রলীগ নেতাকর্মীদের নামে গত ৮ অক্টোবর রাবি শাখা ছাত্রদলের এক নেতার করা মামলার এজাহারভুক্ত আসামি হলেন সৈকত রায়হান। এর আগে গতকাল বৃহস্পতিবার মতিহার থানায় বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর, দুজন সহকারী প্রক্টরসহ ছাত্রলীগের ৬১ নেতাকর্মীকে আসামি করে মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পরীক্ষা দিতে এসে আটক হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রলীগ নেতা

আপডেট সময় : ১১:১৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪