ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রামমন্দির উদ্বোধন: হঠাৎ আল্লাহু আকবর ধ্বনিতে চমকে ওঠেন রামভক্তরা; ভক্তদের ভন্ন মত !

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:৫৮:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪ ৭২১ বার পড়া হয়েছে

ঐতিহাসিক বাবরি মসজিদ ভেঙে সেই স্থানে রামমন্দির উদ্বোধন ঘিরে হামলার হুমকি ছিল সপ্তাহজুড়ে। পাকিস্তানভিত্তিক সশস্ত্র গোষ্ঠী জইশ-এ-মুহাম্মদ গত ১৬ জানুয়ারি হামলার সুস্পষ্ট হুঁশিয়ারি দেয়। এরপর থেকে অযোধ্যাসহ গোটা উত্তর প্রদেশে নিরাপত্তা জোরদার করা হয়। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধান অতিথি হিসেবে দুপুরে সেই রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা করেন। আর সেই ঐতিহাসিক মুহূর্তের পরই উচ্ছ্বাসে ফেটে পড়ে হিন্দুঅধ্যুষিত ভারতের হিন্দুধর্মালম্বী বাসিন্দারা।

তবে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির নির্মাণে হিন্দু সম্প্রদায় খুশি হলেও বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন স্থানীয় মুসলিমরা। তাদের অনেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন। হিন্দু-মুসলমানদের একধরনের সংঘাতের আশঙ্কাময় পরিস্থিতির মধ্যে দিয়ে জয় শ্রীরাম ধ্বণিতে যাত্রা শুরু করলো রামমন্দির। তবে অযোধ্যার কয়েক হাজার কিলোমিটার দূরে কর্ণাটকে ঘটেছে ব্যতিক্রমী এক ঘটনা। সেখানে রামভক্তদের জয়যাত্রার মধ্যে মোটরসাইকেল চালিয়ে ঢুকে পড়েন এক নারী।

তার সঙ্গে ছিল তার সন্তান। এসময় জয় শ্রীরাম স্রোতের বিপরীতে একাই গলা ফাটিয়ে আল্লাহু-আকবর শ্লোগান দিতে থাকেন তিনি। ওই ধ্বনি শুনে হঠাৎ চমকে ওঠেন অনেক রামভক্ত। এসময় আল্লাহু-আকবর ধ্বনি তোলা নারীর দিকে তেড়ে যান তারা। সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা ওই নারী ও তার সন্তানকে হামলা থেকে বাঁচান এবং হেফাজতে নেন। ঘটনাটি ঘটেছে শিবামোগ্গার শিবাপ্পানায়ক স্থানে।

কর্ণাটকে পুলিশ জানায়, অযোধ্যার রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানের প্রতি সংহতি জানিয়ে স্থানীয় একটি হিন্দু সংগঠনের পক্ষ থেকে সেখানে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে দেবতা রামের নাম উচ্চারণ করছিলেন শত শত ভক্ত। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে এক নারী আল্লাহ-আকবর (আল্লাহ বড়) শ্লোগান তোলেন। এতে সেখানে শোরগোল পড়ে যায় এবং রামভক্তরা উত্তেজিত হয়ে পড়েন।

শিবামোগ্গার পুলিশ সুপার (এসপি) জিকে মিথুন জানিয়েছেন, আল্লাহু আকবর ধ্বনি তোলা ওই নারী মানসিকভাবে অসুস্থ ছিলেন। তার বাবাসহ পরিবারের কয়েক সদস্য এ তথ্য দিয়েছে। কয়েকমাস ধরে তিনি অসুস্থ ছিলেন। তার অন্য কোন উদ্দেশ্য ছিল না।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রামমন্দির উদ্বোধন: হঠাৎ আল্লাহু আকবর ধ্বনিতে চমকে ওঠেন রামভক্তরা; ভক্তদের ভন্ন মত !

আপডেট সময় : ০৪:৫৮:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪