ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা

রেকর্ড পরিমাণ জনশক্তি রপ্তানির সুফল; ১৯ দিনে রেমিট্যান্স ১৩৬ কোটি ডলার

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ০৭:১৮:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪ ৪১৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

গত বছরে রেকর্ড পরিমাণ জনশক্তি রপ্তানির সুফল আসতে শুরু করেছে। দেশে চলতি বছরের শুরুতে জানুয়ারির প্রথম ১৯ দিনে প্রবাসীরা বৈধ পথে ও ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠিয়েছেন ১৩৬ কোটি ৪১ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১৫ হাজার ৫৫ কোটি টাকা (প্রতি ডলার ১১০ টাকা ধরে)। এতে দৈনিক আসছে সাত কোটি ১৭ লাখ ৯৬ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

রোববার (২১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, চলতি মাসের ১৯ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১১ কোটি ৬ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ২ কোটি ৮৮ লাখ মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১২২ কোটি ৫ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৪১ লাখ ৬০ হাজার ডলার এসেছে।

তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, চলতি অর্থবছরের গত ছয় মাসের মধ্যে সবচেয়ে কম সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছে ১৩৩ কোটি ৪৪ লাখ ডলার। চলতি মাসের ১৯ দিনে এর চেয়ে প্রায় তিন কোটি ডলার বেশি এসেছে।

তা ছাড়া গত ডিসেম্বরে গড়ে প্রতিদিন ছয় কোটি ৬৩ লাখ ডলার এসেছিল। চলতি মাসে এর চেয়ে অনেক বেশি রেমিট্যান্স এসেছে।

গত সেপ্টেম্বরের পর থেকে রেমিট্যান্স আসা বাড়তে শুরু করেছে। বাড়তি জনশক্তি রপ্তানির সুফল হিসেবে ধারাবাহিকভাবে রেমিট্যান্স বৃদ্ধি অব্যাহত থাকবে।

রেমিট্যান্স বাড়লে ডলার সংকট কেটে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।  

বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, ২০২৩ সালের শেষ মাস ডিসেম্বরে প্রবাসীরা পাঠিয়েছেন ১৯৯ কোটি ডলারের রেমিট্যান্স। তার আগের বছর ২০২২ সালের ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৭০ কোটি ডলার। অর্থাৎ আগের বছরের একই মাসের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ২৯ কোটি ডলার।  

২০২৩ সালে প্রবাসী বাংলাদেশিরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ২ হাজার ১৯২ কোটি ডলারের বৈদেশিক মুদ্রা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রেকর্ড পরিমাণ জনশক্তি রপ্তানির সুফল; ১৯ দিনে রেমিট্যান্স ১৩৬ কোটি ডলার

আপডেট সময় : ০৭:১৮:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪