ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশ হাজার টাকার বিদ্যুৎ বিল, ৩ মাস জেল—ডিসি সারোয়ার আলমের মানবিক উদ্যোগে মুক্তি চা শ্রমিক ঈদে ব্যানার–ফেস্টুনে ভরাবেন না শহর! নগরের সৌন্দর্য রক্ষায় সিসিক প্রশাসকের আহ্বান সিলেটে চাঞ্চল্যকর ঘটনা! ধাওয়া শেষে পুলিশের গালে থাপ্পড়—বেপরোয়া সিএনজি চালক আটক  ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ, ডেপুটি স্পিকার কায়সার কামাল এসএমপির উদ্যোগে উদ্ধার হওয়া মোবাইল ফিরছে মালিকের হাতে ! গণতন্ত্রের নতুন সূর্যোদয়: জাতীয় সংসদে ঐতিহাসিক প্রথম অধিবেশন শুরু সিলেটে চাঞ্চল্যকর ঘটনা! জনসম্মুখে পুলিশকে থাপ্পড়, ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন এয়ারপোর্ট থানার অভিযানে ৮০০ লিটার ডিজেল মজুদের অভিযোগে ৩ জন আটক  ভিক্ষুক ও পথশিশুদের জন্য প্রধানমন্ত্রীর ইফতার আয়োজন

সিলেটে পুলিশের অভিযানে ভারতীয় চিনি সহ ১টি ট্রাক উদ্ধার, জড়িত সন্দেহে একজন আটক

তারেক আহমদ খান
  • আপডেট সময় : ০২:৫০:২৩ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪ ১৫৬ বার পড়া হয়েছে

সিলেটে শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ভারতীয় চিনি সহ ১টি ট্রাক উদ্ধার, জড়িত সন্দেহে ১জনকে আটক করা হয়েছে।

মিডিয়া সেল সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জের দিক নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ খালিকুর রহমান সঙ্গীয় অফিসার-ফোর্সসহ গতকাল ২১ মে ‘২৪ ভোর ৫.৩০ ঘটিকার সময় রাত্রিকালীন সিয়েরা-৬১ ডিউটি করাকালে রাত্রিকালীন সিয়েরা-৬৬ ডিউটিতে নিয়োজিত ডিউটি পার্টির মাধ্যমে সংবাদ পান যে, সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা হতে কতিপয় ব্যক্তি ট্রাকের ভিতরে করে উপরে পাথর ও পাথরের নিচে ভারতীয় চিনি নিয়ে সিলেট শহরের দিকে আসছে।

সূত্রে আরও জানা যায়, প্রাপ্ত সংবাদের ভিত্তিতে রাত্রিকালীন সিয়েরা-৬৬ ডিউটিতে নিয়োজিত ডিউটি পার্টি অত্র শাহপরাণ (রহঃ) থানাধীন সুরমা গেইট বাইপাস পয়েন্টে ১টি হলুদ রঙের ট্রাককে থামার জন্য সিগন্যাল দিলে ট্রাকটি সিগন্যাল অমান্য করে দ্রুতবেগে সিলেট শহরের দিকে যেতে থাকে। এসময় এসআই (নিঃ) মোঃ খালিকুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ভোর অনুমান ৫.৪০ ঘটিকার সময় অত্র শাহপরাণ (রহঃ) থানাধীন শিবগঞ্জ হাতিমবাগস্থ সৈয়দ হাতিম আলী মাজার এর সামনে তামাবিল টু সিলেটগামী পাকা রাস্তার উপর উপস্থিত হয়ে চেকপোষ্ট করা শুরু করেন। চেকপোষ্ট করাকালে ভোর অনুমান ৬ ঘটিকায় সিলেট শহরের দিকে আসা একটি ট্রাককে
থামানোর জন্য সিগন্যাল দিলে ট্রাকটি থামলে ট্রাকসহ এর ভিতর থাকা ১ জন ব্যক্তিকে আটক করেন। তখন রাত্রিকালীন সিয়েরা-৬৬ ডিউটিতে নিয়োজিত ডিউটি পার্টিও সেখানে এসে উপস্থিত হয়। আটককৃত ব্যক্তির নাম মোঃ রাসেল আহমেদ (৩২), পিতা-মোঃ আবুল আমিন, মাতা-মোছাঃ শাহিদা বেগম, সাং-ঠাকুরের মাটি, মধ্যাংশ, পোঃ চিকনাগুল, থানা-জৈন্তাপুর, জেলা-সিলেট। ট্রাক তল্লাশীর সময় আটককৃত ট্রাকটিতে থাকা পাথরের নিচে ভারতীয় চিনি আছে বলে জানালেও ভারতীয় চিনি সংক্রান্তে কোন বৈধ কাগজপত্র দেখাতে পারে নাই। এসআই (নিঃ) মোঃ খালিকুর রহমান হলুদ রঙের ড্রাম ট্রাক ৩/৪ সাইজের পাথর (স্তর অনুমান ৩ ইঞ্চি) এর নিচে ত্রিপল দিয়ে মোড়ানো কথিত ভারতীয় ২৪৫ বস্তা চিনি, প্রত্যেক বস্তার গায়ে ইংরেজীতে GAURI PREMIUM FINE GRAIN QUALITY SUGAR PRODUCT OF INDIA লেখা সহ অন্যান্য লেখা আছে, প্রতি বস্তায় অনুমান ৪৯ (উনপঞ্চাশ) কেজি করে (৪৯×২৪৫)= ১২,০০৫ কেজি। প্রতি কেজি চিনির মূল্য অনুমান ১২০/- টাকা করে সর্বমোট মূল্য (১২,০০৫×১২০)= ১৪,৪০,৬০০/-।

চিনির বস্তাসমূহ উদ্ধার করে সকাল ৯ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন। এই ঘটনায় ধৃত মোঃ রুবেল মিয়া (৩৫) এর বিরুদ্ধে শাহপরাণ (রহ.) থানার মামলা নং-২২, তাং ২১/০৬/২০২৪খ্রিঃ, ধারা- The Special Power Act, 1974 Gi ki এর 25B(1)(b) রুজু করা হয়েছে। আসামীকে বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান এসএমপি মিডিয়া সেলের ইনচার্জ এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে পুলিশের অভিযানে ভারতীয় চিনি সহ ১টি ট্রাক উদ্ধার, জড়িত সন্দেহে একজন আটক

আপডেট সময় : ০২:৫০:২৩ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪