ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি

সিলেটে অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহ ভিডিও কনফারেন্সে উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী

আহমদ নাহিদ
  • আপডেট সময় : ১০:৪৪:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪ ২৮৪ বার পড়া হয়েছে

সিলেটে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল এবং গম সংগ্রহ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৭ মে) সকাল ১০টায় খাদ্য মন্ত্রণালয়ের আয়োজনে সিলেটের জেলা প্রশসকের কার্যালয়ের হলরুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল এবং গম সংগ্রহ এর শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. জাকারিয়া মোস্তফা, সিলেট সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. কামরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট এর অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) মোহাম্মদ আনিছুজ্জামান প্রমুখ।

এছাড়াও সিলেট সদর, খাদিমনগর খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ কৃষকরা উপস্থিত ছিলেন।

এবার অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২৪ মৌসুমের আওতায় প্রতি কেজি ধানের সংগ্রহ মূল ৩২ টাকা, প্রতি কেজি সিদ্ধ চালের সংগ্রহ ৪৫ টাকা এবং প্রতি কেজি আতপ চালের মূল্য ৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার ৭ মে থেকে আগামী ৩১ আগস্ট পর্যন্ত ধান ও চাল সংগ্রহের সময়সীমা নির্ধারণ করা হয়েছে এবং ৭ মে থেকে ২০ মে পর্যন্ত মিলারদের সাথে চুক্তির সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

অ্যাপের মাধ্যমে সিলেট সদর, দক্ষিণ সুরমা, বিশ্বনাথ, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ ও কানাইঘাটসহ মোট ৬টি উপজেলায় ধান সংগ্রহ করা হবে। ইতিমধ্যে কৃষক নিবন্ধন শুরু করা হয়েছে। নিবন্ধন সম্পন্ন হওয়ার পর লটারীর মাধ্যমে বিক্রেতা কৃষক নির্বাচন করা হবে।

অ্যাপের মাধ্যমে সিলেট সদর, বিশ্বনাথ, বিয়ানীবাজার ও কানাইঘাট মোট ৪টি উপজেলায় চাল সংগ্রহ করা হবে। অ্যাপ বহির্ভূত উপজেলা সমূহে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তালিকাভূক্ত কৃষকের নিকট হতে ধান সংগ্রহ করা হবে। উপজেলা সংগ্রহ কমিটি অনুমোদিত কৃষক তালিকা হতে লটারীর মাধ্যমে বিক্রেতা কৃষক নির্বাচন করা হবে। প্রতি কৃষক সর্বোচ্চ ৩ হাজার মে: টন এবং সর্বনিম্ন ১২০ কেজি ধান গুদামে বিক্রয় করতে পারবেন। অত্র জেলায় লাইসেন্সকৃত ১৪টি সিদ্ধ এবং ৬৩টি আতপ চালকল রয়েছে। সিলেট জেলার ১৩টি উপজেলায় এবার ধানের লক্ষ্যমাত্র ৯ হাজার ৫৬৬ মে: টন ও সিদ্ধ চালের লক্ষ্যমাত্র ৯ হাজার ৮৭৩ মে: টন এবং আতব চালের লক্ষ্যমাত্রা ৪ হাজার ৮১৯ মে: টন। 

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহ ভিডিও কনফারেন্সে উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী

আপডেট সময় : ১০:৪৪:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪