ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার ভাইরাল ভিডিও থেকে নতুন জীবনের আলো—শিশু ফাইজা পেল পুনর্বাসনের হাতছানি ! ইমদাদ চৌধুরীর ক্ষোভ—প্রস্তুতি সভায় নিজের আসন সংরক্ষিত না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ! যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর ‘নবীন ফ্যাশন’ বন্ধে ওসিকে তলব, ২৪ ঘণ্টার মধ্যে দোকান খুলতে নির্দেশ রাব্বানী–সাদিকের পুরনো টেক্সট ভাইরাল, সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা

সিলেটের কোম্পানীগঞ্জে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ: দু’জন নিহত

আহমদ নাহিদ
  • আপডেট সময় : ১০:১৪:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ২১৪ বার পড়া হয়েছে

সিলেটের কোম্পানীগঞ্জে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন চালকসহ আরও চারজন। হতাহত সবাই সিএনজির যাত্রী ছিলেন। 

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের গৌরীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাটি একেবারে দুমড়ে-মুচড়ে যায়।

নিহতরা হলেন, সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার লুভিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিবের ছেলে হারুন অর রশিদ (৪৫) ও নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বিশরপাশা গ্রামের রণধীর সাহার ছেলে লোচন সাহা পার্থ (২৪)।

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. মনিরুজ্জামান খান তথ্য নিশ্চিত করে বলেন, পাথরবোঝাই ট্রাক ও দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজি অটোরিকশাটি থানায় নিয়ে আসা হয়েছে। ট্রাকচালক ব্রাহ্মণবাড়িয়ার তালশহর এলাকার তাহের মিয়ার ছেলে মোহাম্মদ রিপন মিয়া (২৫) পলাতক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটের কোম্পানীগঞ্জে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ: দু’জন নিহত

আপডেট সময় : ১০:১৪:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪