ঢাকা ১২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার ভাইরাল ভিডিও থেকে নতুন জীবনের আলো—শিশু ফাইজা পেল পুনর্বাসনের হাতছানি ! ইমদাদ চৌধুরীর ক্ষোভ—প্রস্তুতি সভায় নিজের আসন সংরক্ষিত না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ! যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর ‘নবীন ফ্যাশন’ বন্ধে ওসিকে তলব, ২৪ ঘণ্টার মধ্যে দোকান খুলতে নির্দেশ রাব্বানী–সাদিকের পুরনো টেক্সট ভাইরাল, সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা

সিলেটে ডিবির অভিযানে অসামাজিক কার্যকলাপে জড়িত ৯ জন গ্রেফতার

তারেক আহমদ খান
  • আপডেট সময় : ১০:২২:১১ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪ ২৩৩ বার পড়া হয়েছে

সিলেটে ডিবির বিশেষ অভিযানে অসামাজিক কার্যকলাপে জড়িত নয় নারী-পুরুষকে গ্রেফতার করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের ইনচার্জ এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম প্রেস বার্তায় জানান, উপ-পুলিশ কমিশনার (ডিবি)’র সার্বিক নির্দেশনায় গতকাল ২১ এপ্রিল রবিবার দিবাগত রাত অনুমান ১১ টার দিকে মহানগর গোয়েন্দা বিভাগের একটি টিম (টিম-১) গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্ত্বর সংলগ্ন হোটেল তিতাসের পাশের হোটেল সাগর এন্ড রেস্ট হাউজে অভিযান চালিয়ে কটালপুরের ফারুক মিয়ার ছেলে জাকারিয়া (২১), সালুটিকরের আব্দুল বারীর ছেলে রাসেল আহমদ (১৯), কানাইঘাটের আতাউর রহমানের ছেলে আব্দুল হামিদ (২২), বিয়ানীবাজারের আফতাব আলীর ছেলে রুহুল আমিন (২৮), জামালপুরের মো: আব্দুল সালামের ছেলে মো: নাসির উদ্দিন (২৭), ছালিয়ার সফর আলীর ছেলে মো: সুলেমান (২৯), জামালপুরের মো: ইউনুস আলীর মেয়ে মীনা বেগম (৩৫), ময়মনসিংহের আমির খানের মেয়ে লিজা আক্তার (৩০), ও সিরাজগঞ্জ বেলকুচির নজরুল ইসলামের মেয়ে রিমি আক্তার (৩০) কে গ্রেফতার করেন।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে ডিবির অভিযানে অসামাজিক কার্যকলাপে জড়িত ৯ জন গ্রেফতার

আপডেট সময় : ১০:২২:১১ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪