ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার

রাজশাহীতে ঈদের দিন ও দ্বিতীয় দিন পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

মো: মিজানুর রহমান, রাজশাহী প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১২:৫৯:২৯ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪ ৪৪৯ বার পড়া হয়েছে

মো: মিজানুর রহমান, রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহীতে ঈদের দিন ও দ্বিতীয় দিন পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। নিহতরা সবাই বয়সে তরুণ। এর মধ্যে দুজন বন্ধুও আছে।

নিহতরা হলেন- পবা উপজেলার কয়রা গ্রামের সাধু মিয়ার ছেলে শান্ত হোসেন (২০) ও আক্কাস আলীর ছেলে ফাহিম ইসলাম (২০)। অপর আরেকজনের নাম আজিজুল ইসলাম (১৮)। তিনি পুঠিয়া উপজেলার বেলপুকুর থানার ভড়ুয়া গ্রামের আকানির ছেলে। এর মধ্যে শান্ত ও ফাহিম বৃহস্পতিবার (১১ এপ্রিল) ও আজিজুল শুক্রবার (১২ এপ্রিল) মারা যান।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোবারক পারভেজ জানান, ঈদের দিন ২ বন্ধুসহ আরও কয়েকজন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেড়িয়েছিল। নগরীর বুধপাড়া ফ্লাইওভারের কাছে অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দুইজনেই গিয়ে সড়ক বিভাযকের কাছে গিয়ে ধাক্কা খায়। তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে বিকেল সাড়ে ৫টার দিকে শান্ত মারা যান। ফাহিম রাতে একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান। রাতেই তাদের মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে বলে জানান তিনি।

এদিকে শুক্রবার (১২ এপ্রিল) সকাল ১০টার দিকে কাশিয়াডাঙ্গা এলাকায় বাসের ধাক্কায় এক তরুণের মৃত্যু হয়েছে। এই তরুণের নাম আজিজুল ইসলাম (১৮)। তিনি পুঠিয়া উপজেলার বেলপুকুর থানার ভড়ুয়া গ্রামের আকানির ছেলে।

কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন জানান, বেলপুকুর থেকে একটি ট্রাক নিয়ে এসেছিল বেশ কিছু যুবক। ট্রাকে সাউন্ডবক্স ছিল। ট্রাকটিতে আজিজুল মাথা বের করে ছিল। রাজশাহীগামী একটি বাসের সাথে তার মাথা বাড়ি খাই। তাকে রামেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি জানান, নিহত আজিজুলের পরিবারের সদস্যরা এসেছেন। তার মরদেহ মরচুয়ারিতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহীতে ঈদের দিন ও দ্বিতীয় দিন পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

আপডেট সময় : ১২:৫৯:২৯ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪