ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার

বাগমারায় স্ত্রীকে শাবল দিয়ে খুঁচিয়ে হত্যার দায়ে স্বামী রুবেলকে গ্রেফতার

মো: মিজানুর রহমান, রাজশাহী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:৫৭:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪ ৫৩৮ বার পড়া হয়েছে

রাজশাহীর বাগমারায় স্ত্রীকে শাবল দিয়ে খুঁচিয়ে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (২৯ জানুয়ারি) ভোরে স্ত্রীকে হত্যা করেন তিনি। একই দিনে রাতে আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ এর সদস্যরা।

র‍্যাব-৫ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেফতার স্বামীর নাম রুবেল হোসেন (২৮)। তার বাড়ি বাগমারা উপজেলার গণিপুর পূর্বপাড়া গ্রামে বাড়ি। পেশায় তিনি নির্মাণশ্রমিক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় সাত বছর আগে একই উপজেলার বুজরুকৌড় গ্রামের ঝর্ণা আক্তার লিপিকে (২৫) বিয়ে করেন রুবেল। তাদের একটি ছেলে সন্তানও আছে। বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়েছিলেন তিনি। তাই হতাশাগ্রস্ত হয়ে স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। এ ছাড়াও স্ত্রী অন্য কারও সঙ্গে সম্পর্ক আছে বলে সন্দেহ করতেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল র‌্যাবকে জানিয়েছেন, বেশ কয়েকদিন আগে স্ত্রী লিপিকে মারধর করেছিলেন। এরপর বাবার বাড়িতে তাড়িয়ে দেন। কয়েকদিন পর শ্বশুরবাড়িতে গিয়ে রুবেল আবার মাফ চেয়ে স্ত্রীকে নিয়ে আসে। বাড়ি আনার পর আবারও স্ত্রীর ওপর নির্যাতন করেন।

সোমবার (২৯ জানুয়ারি) ভোর ৫টার দিকে লিপির সঙ্গে কথা কাটাকাটির সময় মা ও বোনের দরজায় তালা দিয়ে আসেন রুবেল। এরপর একটি শাবল দিয়ে গলা, বুক ও থুতনিতে খুঁচিয়ে হত্যা করে। এরপর সেখান থেকে পালিয়ে যান। এই ঘটনায় সোমবার রাতে নিহতের বড় ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে বাগমারা থানায় হত্যা মামলা করেন। এই মামলায় রুবেলকে প্রধান আসামি করা হয়েছে।

এরপরই র‍্যাব-৫ ছায়া তদন্ত করে আসামিকে রাজশাহী নগরীর উপকণ্ঠ কাটাখালী পৌরসভার মাসকাটাদিঘী এলাকা থেকে সোমবার রাত ১১টার দিতে গ্রেফতার করে। আজ তাকে পুলিশের মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাগমারায় স্ত্রীকে শাবল দিয়ে খুঁচিয়ে হত্যার দায়ে স্বামী রুবেলকে গ্রেফতার

আপডেট সময় : ০৫:৫৭:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪