ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার

গণপিটুনিতে আহত ছাত্রলীগের সাবেক এক নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪ ৩৬১ বার পড়া হয়েছে

রাজশাহীতে গণপিটুনিতে আহত ছাত্রলীগের সাবেক এক নেতা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত নেতার নাম আব্দুল্লাহ আল মাসুদ। মৃত্যুর চারদিন আগেই তিনি কন্যা সন্তানের বাবা হয়েছেন।

গতকাল শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক দল যুবক তাকে আটক করে নগরীর বোয়ালিয়া থানায় আহত অবস্থায় নিয়ে আসে। এরপর থানায় তার শারীরিক অবস্থার অবনতি হলে সেনাবাহিনী ও পুলিশের তত্বাবধানে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাসুদ মারা যান।

মাসুদের বিরুদ্ধে গত ৫ আগস্ট ছাত্রজনতার উপর হামলার অভিযোগ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালিয়া থানার ওসি মাসুদ পারভেজ। ছাত্র জীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ছিলেন।

এর আগে, ২০১৪ সালেও সন্ত্রাসী হামলায় একবার আহত হন মাসুদ। ওই ঘটনার পর থেকে তিনি পঙ্গুত্ব জীবন যাপন করছিলেন।

২০২৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে স্টোর অফিসার পদে তাকে নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তত্বাবধায়ক সরকারের পূর্ববর্তী সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন তিনি। গত ৩ সেপ্টেম্বর মাসুদ কন্যা সন্তানের জনক হন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গণপিটুনিতে আহত ছাত্রলীগের সাবেক এক নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

আপডেট সময় : ০৯:৫১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪