ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নেত্রকোণায় টাকার জন্য স্ত্রীকে ‍শ্বশুরবাড়িতে কুপিয়ে হত্যা করলো স্বামী সাইদুল

নেত্রকোনা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৩৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪ ৫২১ বার পড়া হয়েছে

নেত্রকোণায় টাকা দিতে অস্বীকার করায় স্ত্রী রুবিনা আক্তারকে (৩০) শ্বশুরবাড়িতে কুপিয়ে হত্যা করেছে স্বামী। এ ঘটনায় স্থানীয়রা স্বামী সাইদুল ইসলামকে (৪৫) আটক করে পুলিশে দিয়েছেন। 

শুক্রবার (১৫ মার্চ) বিকালে নেত্রকোণা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের খাটপুরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রুবিনা আক্তার উপজেলার খাটপুড়া গ্রামের মৃত আসাদ মিয়ার মেয়ে। সাইদুল ইসলাম পাশের গ্রামের মৃত কালাচান মিয়ার ছেলে। 

জানা গেছে, সাইদুল ইসলাম ও রুবিনা দম্পতি নিঃসন্তান। বিয়ের পর থেকেই সাইদুল তার শ্বশুরবাড়িতে থাকতেন। শুক্রবার সকালে স্ত্রীর কাছে টাকা পয়সা চাওয়া নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জেরে ঘরেই কুড়াল দিয়ে স্ত্রীকে কোপ দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এরপর স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ সাইদুলকে গ্রেপ্তার করে। 

নেত্রকোণা মডেল থানার ওসি মো. আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বোন ইয়াসমিন আক্তার বাদী হয়ে সাইদুল ইসলামকে আসামি করে ৩০২ ধারায় থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নেত্রকোণায় টাকার জন্য স্ত্রীকে ‍শ্বশুরবাড়িতে কুপিয়ে হত্যা করলো স্বামী সাইদুল

আপডেট সময় : ০৩:৩৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪