ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার ভাইরাল ভিডিও থেকে নতুন জীবনের আলো—শিশু ফাইজা পেল পুনর্বাসনের হাতছানি ! ইমদাদ চৌধুরীর ক্ষোভ—প্রস্তুতি সভায় নিজের আসন সংরক্ষিত না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ! যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ভিপি নুরের আদালত অবমাননার অভিযোগ ব্যাখ্যা ও রুলের পরবর্তী শুনানি আগামী ১৫ ফেব্রুয়ারি

আহমদ নাহিদ
  • আপডেট সময় : ১০:০৯:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪ ২৯৩ বার পড়া হয়েছে

বিচারকদের নিয়ে আপত্তিকর বক্তব্যের কারণে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা ও রুলের পরবর্তী শুনানির জন্য আগামী ১৫ ফেব্রুয়ারি দিন ঠিক করেছেন হাইকোর্ট।

বুধবার (১৭ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে ভিপি নুরের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী।

এর আগে বিচারকদের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দেওয়ার ঘটনায় আদালত অবমাননার অভিযোগে বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা জানাতে তলবে হাইকোর্টে হাজির হন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক। এরপর এ বিষয়ে শুনানি নিয়ে আদেশ দেন হাইকোর্ট।

গত ১৭ ডিসেম্বর হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ স্বপ্রণোদিত রুলসহ এ আদেশ দেন। আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা জানাতে ১৭ জানুয়ারি তাকে আদালতে হাজির হতে বলা হয়।

গত ৭ ডিসেম্বর অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে সমাবেশ করে গণঅধিকার পরিষদ। সেদিন দুপুরে পুরানা পল্টন আল রাজী কমপ্লেক্সের সামনে থেকে মিছিল শুরু করে পল্টন মোড় ঘুরে বিজয়নগর পানিরট্যাংকির মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে আদালতের বিচারকদের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দেন বলে অভিযোগ নুরের বিরুদ্ধে। এ নিয়ে ৭ ডিসেম্বর একটি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভিপি নুরের আদালত অবমাননার অভিযোগ ব্যাখ্যা ও রুলের পরবর্তী শুনানি আগামী ১৫ ফেব্রুয়ারি

আপডেট সময় : ১০:০৯:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪