ঢাকা ১১:৩০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালীতে স্বামীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ

পটুয়াখালী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:২৭:২০ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪ ৩৯৭ বার পড়া হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীতে স্বামীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে স্ত্রী থানায় আত্মসমর্পণ করেছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত স্বামীর নাম রাকিব ইসলাম (২০)। গতকাল শুক্রবার (১ মার্চ) সন্ধ্যায় পৌর শহরের কলাতলা এলাকার আকন বাড়িতে এ ঘটনা ঘটে। স্বামীকে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ করে স্ত্রী জিনিয়া (১৮)। রাকিব কলাতলা এলাকার নজরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কোরবানির ঈদের তিনদিন আগে শহরের কলাতলা এলাকার রাকিব ইসলামের সঙ্গে সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের জুয়েল আকনের মেয়ে জিনিয়া ইসলামের বিয়ে হয়। তারা ওই এলাকার আকন বাড়িতে ভাড়া থাকতো। বিয়ের পর থেকে পারিবারিক কলহের জের ধরে রাকিব প্রায়ই জিনিয়াকে মারধর করতো। সম্প্রতি জিনিয়া বাবার বাড়িতে চলে যায়। শুক্রবার দুপুরে রাকিব জিনিয়াকে বাবার বাড়ি থেকে নিয়ে আসে। এসময় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে শেষ বিকালে রাকিব ঘুমাতে গেলে ধারালো বটি দিয়ে কুপিয়ে ও ওড়না দিয়ে গলা পেচিয়ে মৃত্যু নিশ্চিত করে রাত ৮টায় সদর থানায় গিয়ে আত্মসমর্পণ করে জিনিয়া। 

পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার আহমদ মঈনুল হাসান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

পটুয়াখালীতে স্বামীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ

আপডেট সময় : ০৩:২৭:২০ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪