ঢাকা ১১:২২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার

রাজধানীর বেইলি রোডে আগুনের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ক্ষোভ প্রকাশ

POWER NEWS BD
  • আপডেট সময় : ০৪:১৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪ ২৬৩ বার পড়া হয়েছে

রাজধানীর বেইলি রোডে আগুনের ঘটনার কথা উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, বেইলি রোডে আগুনের ঘটনায় ৪৬ জন লোক মারা গেছেন এর থেকে কষ্টের আর কী হতে পারে। অগ্নিনির্বাপণ ব্যবস্থা বাড়ানোর নির্দেশ দিচ্ছি, সেটা কিন্তু আর কেউ মানে না।

প্রধানমন্ত্রীর প্রশ্ন, ‘এত বড় একটা ভবন আগুন লাগলো, এই ভবনে কি অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না?’

শুক্রবার (১ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিমা দিবসের উদযাপন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী আরও বলেন, বেইলি রোডে যেখানে আগুন লেগেছে সেখানে কোনো ফায়ার এক্সিট নেই। এসব ভবন নির্মাণে ইঞ্জিনিয়ার এবং মালিকদের গাফিলতি থাকে। এসব ক্ষেত্রে সচেতনতা খুব প্রয়োজন। বর্তমানে মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে, জীবনব্যবস্থা অনেক উন্নত হয়েছে। আমাদের লক্ষ্য দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। সেক্ষেত্রে ইনস্যুরেন্স কিন্তু নিরাপত্তা দিতে পারে।

তিনি বলেন, অনেক সময় বিমা নিয়ে অনেকে নানা ধরনের ব্যবসাও করে। ইচ্ছাকৃতভাবেও আগুন দিয়ে মোটা অঙ্কের টাকা তুলে নেওয়া হয়।

তিনি আরও বলেন, জাতির পিতাকে হত্যার পর দেশের সব অগ্রযাত্রা বন্ধ করে দেওয়া হয়। ১৯৯৬ সালে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে অনেক উন্নয়নমূলক কাজ হাতে নেয়। পরে ২০০৮ সালে ক্ষমতায় এসে দেশের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করি। বর্তমানে বিমা শিল্প অনেক এগিয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজধানীর বেইলি রোডে আগুনের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ক্ষোভ প্রকাশ

আপডেট সময় : ০৪:১৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪