ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার

জাতিসংঘের পূর্ণ সদস্য হতে চায় ফিলিস্তিন; ফিলিস্তিন প্রতিনিধি দলের প্রধান রিয়াদ মনসুর

POWER NEWS BD
  • আপডেট সময় : ০৭:১৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪ ৩১২ বার পড়া হয়েছে

জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পেতে চায় ফিলিস্তিন। ইতোমধ্যে এ নিয়ে তৎপরতাও শুরু করেছে ফিলিস্তিন প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) এ কথা জানিয়েছেন  প্রতিনিধি দলের প্রধান রিয়াদ মনসুর। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

জাতিসংঘের পূর্ণ সদস্য হওয়ার বিষয়ে বার্তা সংস্থাটিকে রিয়াদ মনসুর বলেন, জাতিসংঘের সব সদস্যের সঙ্গে এ বিষয়ে আলোচনা  শুরু করেছি। আমরা সদস্যপদের পক্ষে একটি স্বাক্ষর অভিযানের প্রস্তুতি নিচ্ছি। স্বাক্ষর সম্বলিত একটি আবেদনপত্র সাধারণ পরিষদে জমা দেয়া হবে।

প্রতিবেদন থেকে জানা গেছে, বুধবার ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে ইসরায়েল স্বীকৃতি দেবে কিনা এ প্রস্তাবের ওপর ভোট হয়েছে। সেখানে ১২০ জনের মধ্যে ৯৯ জনই বিপক্ষে ভোট দিয়েছেন।

এদিকে ইসরায়েলের ভোটাভুটির একদিন পরই আনাদোলুকে মনসুর বলেন, ইসরায়েলের পার্লামেন্টের ভোট নিয়ে ফিলিস্তিনের যায়-আসে না। কারও অনুমতির ওপর স্বাধীনতা নির্ভর করে না। বিভিন্ন দেশ যদি ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করে দেয় তাতেই হবে।

জাতিসংঘের সনদ অনুসারে, কোনও দেশ যদি জাতিসংঘের সদস্য হতে চায়, তাহলে নিরাপত্তা পরিষদের সুপারিশ লাগবে। তাছাড়া কিছু না।

আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে জাতিসংঘের ফিলিস্তিনি প্রতিনিধি মনসুর বলেন, আল আকসা অঞ্চলে দুইটি স্বাধীন রাষ্ট্র হবে। ১৯৪৭ সালেই এই সিদ্ধান্ত নিয়েছিল আন্তর্জাতিক সম্প্রদায়। যদিও নানা কারণে সেটি এখনও বাস্তবায়িত হয়নি।

ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দিয়ে নিপীড়িত, অসহায় জনগণের পাশে থাকার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে অনুরোধ জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জাতিসংঘের পূর্ণ সদস্য হতে চায় ফিলিস্তিন; ফিলিস্তিন প্রতিনিধি দলের প্রধান রিয়াদ মনসুর

আপডেট সময় : ০৭:১৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪