ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার ভাইরাল ভিডিও থেকে নতুন জীবনের আলো—শিশু ফাইজা পেল পুনর্বাসনের হাতছানি ! ইমদাদ চৌধুরীর ক্ষোভ—প্রস্তুতি সভায় নিজের আসন সংরক্ষিত না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ! যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

স্হানীয় ঈমাম সাহেবের মতে, যাদু টোনা করার উদ্দেশ্য কেউ করতে পারে

কুড়িগ্রামে ১০১টি সুঁই বিদ্ধ পুতুল উদ্ধার, পরিবারে আতঙ্ক

কুড়িগ্রাম প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৫২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪ ২৬৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম:

শিশুদের খেলার পুতুল। লাল সাদা রঙের পোশাক পড়ানো। সেই পুতুলের গায়ে ফোটানো আছে ১০১টি সুই। এমন পুতুল পেয়ে কুড়িগ্রাম পৌর শহরের কলেজ পাড়া গ্রামের একটি পরিবার আতঙ্কিত। যা উৎসুক মানুষের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সোমবার (১৫ জানুয়ারি) সকালে ওই গ্রামের মৃত মাজেদুল ইসলামের বাড়ির ভেতরে পুতুলটি পাওয়া যায়। ঘটনা শোনার পর পুতুলটি একনজর দেখতে আসছেন এলাকার মানুষ।

এলাকার কয়েকজন বাসিন্দা জানান, সকাল বেলা হঠাৎ করে ওই বাড়িতে চিৎকার চেচামেচি শোনা গেলে আশপাশের লোকজন দৌড়ে যায়। সেখানে গিয়ে দেখা যায়, একটা লাল সাদা পুতুলের গায়ে অনেকগুলো সুই ঢুকানো। অনেকের ধারণা, কেউ যাদু টোনা করতে এ কাজ করেছে। পুতুল দেখে পরিবারটি আতঙ্কিত হয়ে পড়েছে।

ওই বাড়ির বাসিন্দা মর্জিনা বেগম (৩৬) বলেন, সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে হাটতে বের হই। হাটা শেষে বাড়ি এসে মেয়েকে স্কুলে পাঠানোর জন্য তৈরী করছিলাম। এ সময় আমার মেয়ের চোখে পুতুলটি পড়ে। পুতুলটি নিয়ে দেখি তার সারা শরীরে সুই ফোটানো। গুনে দেখি ১০১টি সুই। আমি ভয় পেয়ে যাই। আমার ভাইকে ডাক দেই। প্রতিবেশীরাও আসে।

মর্জিনা জানান, এলাকার কারও সঙ্গে তাদের ঝগড়া বিবাদ নেই। কে বা কেন এমন করলো তারা বুঝতে পারছেন না। এ ঘটনায় তারা দুঃশ্চিন্তায় পড়েছেন। ভয় পেয়ে আশঙ্কা করছে অনেক কিছুর।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. আনিছুর রহমান বলেন, আমার কাছের এলাকার ঘটনা। বাড়িতে কে বা কারা একটি পুতুল রেখে গেছে। পুতুলের গায়ে ১০১টি সুই ঢুকানো। পরিবারটি দুশ্চিন্তায় আছেন। আমরা সাহস দিয়েছি।

সরদারপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ শাহাজাহান আলী বলেন, যাদু টোনা করার উদ্দেশ্য কেউ এটা করেছে কিনা দেখলে বুঝা যাবে। পুতুলটির গায়ে কারো নাম লেখা থাকলে এটা কালা যাদুর মধ্যে পড়ে। হাদিসেও যাদু-টোনা উল্লেখ আছে বলে জানান তিনি।

কুড়িগ্রামের সাবেক সিভিল সার্জন ডা. এস.এম আমিনুল ইসলাম জানান, প্রতারণা করার জন্য কিছু মানুষ এ ধরণের কাজ করে আসছে। যার বৈজ্ঞানিক ভিত্তি নেই। ভিকটিমকে ধারণা দেয়া হয় এই সুঁই পুতুলের শরীরে ফোটালে শত্রুর শরীরে গিয়ে আঘাত লাগবে। যাকে স্থানীয়ভাবে কালো যাদু কিংবা বান মারা বলা হয়ে থাকে। কিছু মানুষ অর্থ উপার্জনের জন্য এসব করে থাকেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

স্হানীয় ঈমাম সাহেবের মতে, যাদু টোনা করার উদ্দেশ্য কেউ করতে পারে

কুড়িগ্রামে ১০১টি সুঁই বিদ্ধ পুতুল উদ্ধার, পরিবারে আতঙ্ক

আপডেট সময় : ০৪:৫২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪