ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিদ্রোহীদের কাছে আত্মসমর্পণ করায় মিয়ানমারে তিন ব্রিগেডিয়ারের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৪০:৩২ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪ ৩১৬ বার পড়া হয়েছে

কয়েকশ সেনা নিয়ে বিদ্রোহীদের কাছে আত্মসমর্পণ করায় তিন ব্রিগেডিয়ার জেনারেলকে মৃত্যুদণ্ড দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। গত মাসে তারা চীনা সীমান্তের একটি কৌশলগত শহর জাতিগত সংখ্যালঘু যোদ্ধাদের কাছে ছেড়ে দেয়।

সামরিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।

নাম প্রকাশ না করার শর্তে সামরিক সূত্র এএফপিকে জানিয়েছে, ‘লাউকাই শহরের কমান্ডারসহ তিনজন ব্রিগেডিয়ার জেনারেলকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।’ অন্য আরেকটি সামরিক সূত্র শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে।

কয়েক মাস যুদ্ধের পর জানুয়ারিতে উত্তরাঞ্চলীয় শান রাজ্যের লাউকাইতে শত শত সেনা স্থানীয় থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের কাছে আত্মসমর্পণ করে। আত্মসমর্পণের পর সেনা কর্মকর্তা ও তাদের সৈন্যদের এলাকা ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল।

কিন্তু মৃত্যুদণ্ডের রায় কবে দেওয়া হয়েছিল সূত্র দুটি এএফপিকে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। তবে গত মাসে তিনজন ব্রিগেডিয়ার জেনারেলকে সামরিক হেফাজতে রাখার কথা নিশ্চিত করেছিলেন একজন সামরিক মুখপাত্র।

আত্মসমর্পণটি ছিল কয়েক দশকের মধ্যে সামরিক বাহিনীর সবচেয়ে বড় ক্ষতির মধ্যে একটি। ২০২১ খ্রিষ্টাব্দে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা জান্তা সরকারের জন্য এখন টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। প্রতিনিয়ত তারা জনসাধারণের সমালোচনা ও বিদ্রোহীদের শক্ত প্রতিরোধের মুখে পড়ছে। মিয়ানমারের সামরিক আইনে অনুমতি ছাড়া পদবি ত্যাগ করলে মৃত্যুদণ্ড হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিদ্রোহীদের কাছে আত্মসমর্পণ করায় মিয়ানমারে তিন ব্রিগেডিয়ারের মৃত্যুদণ্ড

আপডেট সময় : ০৬:৪০:৩২ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪