ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা

দেশকে এগিয়ে রাখতে শিক্ষার গুরুত্ব অনেক বেশি : মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী

আহমদ নাহিদ
  • আপডেট সময় : ০৭:২৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪ ৩১৭ বার পড়া হয়েছে

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারেনা। দেশকে এগিয়ে রাখতে হলে শিক্ষার গুরুত্ব অনেক বেশি। বর্তমান সরকার শিক্ষায় মেগা প্রকল্পের মাধ্যমে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করে জাতির মেরুদণ্ড গঠনে সহযোগিতা করছে।

প্রধানমন্ত্রীর এই উদ্যোগের মাধ্যমে সবার জন্য শিক্ষার ব্যবস্থা সম্ভব করা হয়েছে। এখন আমাদের দেশের শিক্ষার হার বিভিন্ন দেশের চেয়েও অনেক বেশি। একটি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে হলে সবাইকে নিঃস্বার্থ ভাবে কাজ করতে হবে এবং শিক্ষার্থীদের জ্ঞান—বিজ্ঞানে এগিয়ে থাকতে হবে।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হাজী জছির আলী মডেল উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে শতবর্ষ উৎসব ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

অনুষ্ঠানের উদ্বোধক ও সমাপনী বক্তা হিসেবে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম,গোলাপগঞ্জ পৌরসভা মেয়র আমিনুল ইসলাম রাবেল।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ^বিদ্যালয় ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ও সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের এপিডেমিওলজি অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ড. সায়েম উদ্দিন আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষা বিভাগীয় উপপরিচালক মো. জালাল উদ্দিন, সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ সাজিদ আলী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ, উপজেলা শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম।

অনুষ্ঠানে হাজী জছির আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

দেশকে এগিয়ে রাখতে শিক্ষার গুরুত্ব অনেক বেশি : মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী

আপডেট সময় : ০৭:২৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪