ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার

ফেসবুকে ভিডিও বার্তায় ডিভোর্সের গুঞ্জন পরিষ্কার করলেন নায়িকা মাহিয়া মাহি

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় : ১০:১১:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪ ৯৯২ বার পড়া হয়েছে

বেশ কিছুদিন ধরে চিত্রনায়িকা মাহিয়া মাহির সংসার ভাঙনের গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে তা বাস্তবে বলে নিশ্চিত হলো। শুক্রবার রাতে নিজে একটি ভিডিও বার্তা দিয়ে তা নিশ্চিত করেছেন তিনি।

নিজের ফেসবুকে ভিডিও বার্তায় মাহি বলেন, ‘আমরা দুজন মিলেই এমন সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা রয়েছে। তবে রকিব খুব ভালো মানুষ। তাকে আমি সম্মান করি। অনেক কেয়ারিং সে। কেঁদে মাহি বলেন, খুব দ্রুতই আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছি। কবে আর কীভাবে হবে সেটিও দুজন মিলেই ঠিক করব।’

ভিডিওর শুরুতে মাহি নিজের পরিচয় দিয়ে বলেন, ‘আজকে এ রকম একটা ভিডিও করতে হবে সেটা ভাবিনি। তবে মনে হয়েছে সবাইকে বলার সময় হয়েছে। নিজেদের ভালোর জন্যই সবার জানা উচিত।’

তিনি বলেন, ‘একটা ছাদের নিচে দুটি মানুষ কেন ভালো নেই, সেটা তারাই ভালো জানে। এটা বাইরের থেকে বোঝা যাবে না।’ তিনি জানান, অনেক দিন যাবৎ তাঁরা আলাদা থাকছেন।

ভিডিওর একপর্যায়ে মাহি তার সন্তানকে নিয়ে নেতিবাচক মন্তব্য না করার অনুরোধ জানান নেটিজেনদের প্রতি।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘ও হয়তো এখন এসব বুঝতে পারে না; কিন্তু একসময় এসব বুঝবে, তখন নিশ্চয়ই কষ্ট পাবে। দয়া করে এসব করবেন না। আপনারা আমার ছেলে ফারিশের জন্য দোয়া করবেন। যেন ওকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি।

ভিডিওর শেষে তিনি বলেন, ‘আমি নতুন করে কাজ শুরু করব। জীবনে আমার অনেক যুদ্ধ। বাচ্চাটা বড় হবে। ওর জন্য অনেক কিছু করার আছে। সবাই দোয়া করবেন, যেন ফারিসকে নিয়ে আমার পথচলা মসৃণ হয়।’

২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রকিবকে বিয়ে করেন মাহি। তাদের ঘরে পুত্রসন্তান ফারিশ রয়েছে। এর আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেন মাহি। আর ২০২১ সালের ২২ মে পাঁচ বছরের বিবাহিত সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন এই অভিনেত্রী। এরপরই রাকিবের সঙ্গে সম্পর্কে জড়ানোর বিষয়টি আলোচনায় আসে। এটি রাকিবের দ্বিতীয় সংসার।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফেসবুকে ভিডিও বার্তায় ডিভোর্সের গুঞ্জন পরিষ্কার করলেন নায়িকা মাহিয়া মাহি

আপডেট সময় : ১০:১১:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪