ঢাকা ০১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার

নোয়াখালীতে বাবার দাফন সম্পন্নের পর ছেলে মাসুদ’র মৃত্যু !

নোয়াখালী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:০৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪ ৩০৫ বার পড়া হয়েছে

নোয়াখালীর বেগমগঞ্জে বাবার জানাজা ও দাফন করার ৬ ঘণ্টা পরে ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের খেজুরতলা এলাকার ছানা উল্যাহ চাপরাশি বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত আনার উল্যাহর ছোট ছেলে মো. সুমন জানান, তার বাবা আনার উল্যাহ দীর্ঘদিন হার্টের সমস্যায় ভুগছিলেন। এরপর তার লিভারও অকেজো হয়ে যায়। দীর্ঘদিন অসুস্থ থাকার পর বুধবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে মারা যান। বৃহস্পতিবার সকাল ৯টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তিনি আরও জানান, বাবার দাফন শেষ হওয়ার পর আমার বড় ভাই মাসুদ রানার হার্ট অ্যাটাক হয়। সঙ্গে সঙ্গে তাকে নোয়াখালীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে দুপুরের দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে দুপুর ২টার দিকে সে মারা যায়। মাসুদ রানা পেশায় একজন সিএনজি চালক এবং সে ২ সন্তানের জনক ছিল।

মিরওয়ারিশপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) শামসুর রহমান বলেন, বাবার মৃত্যুর শোকে তার ছেলে মাসুদ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা যান। বাবাকে দাফন করার পর ছেলের মৃত্যুতে স্থানীয় এলাকাবাসী শোকাহত।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নোয়াখালীতে বাবার দাফন সম্পন্নের পর ছেলে মাসুদ’র মৃত্যু !

আপডেট সময় : ০৩:০৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪