ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের পশ্চিম ম্যাসাচুসেটসে একটি বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫০:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪ ৩৫২ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের পশ্চিম ম্যাসাচুসেটসে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় রোববার (১৪ জানুয়ারি) দুপুরে গ্রিনফিল্ড এবং লেডেনের সীমান্তে বিমানটি বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় বিমানে থাকা সব আরোহী নিহত হয়েছেন বলে জানা গেছে।।

মার্কিন বিমান চলাচল প্রশাসন (এফএএ) জানিয়েছে, দুর্ঘটনার সময় বিমানে পাইলটসহ তিন জন আরোহী ছিলেন। বিমানটি বিধ্বস্ত হলে তারা সবাই মারা যান।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানায়, বিধ্বস্ত হওয়া বিমানটি দুই ইঞ্জিন বিশিষ্ট সেসনা-৩১০ মডেলের একটি বিমান। প্রাথমিক তদন্তে দেখা গেছে বিমানটি টেক্সাসের ক্যারিজো স্প্রিংস থেকে ব্রিজপোর্টে যাচ্ছিল। ব্রিজপোর্ট পৌর বিমানবন্দর থেকে ১০ মাইল দূরে বিমানটির ধ্বংসাবশেষ পড়ে ছিল।

স্থানীয় সময় সোমবার সকাল নাগাদ এনটিএসবির একজন তদন্ত কর্মকর্তা দুর্ঘটনাস্থল পরিদর্শের কথা রয়েছে। এ ছাড়া আরও পরীক্ষা-নিরীক্ষা করার জন্য বিমানটিকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হবে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

এর আগে গত ৪ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটার এলসওয়ার্থ বিমানঘাঁটিতে একটি মার্কিন সুপারসনিক বোমারু বিমান বিধ্বস্ত গয়। ওই দিন স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে বিমানঘাঁটিতে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে।

এক বিবৃতিতে মার্কিন বিমানবাহিনী জানায়, বিধ্বস্ত বোমারু বিমানটি বি-১ শ্রেণির। দুর্ঘটনার সময় এটি প্রশিক্ষণ মিশনে ছিল। এ সময় বিমানে চার জন ক্রু সদস্য ছিলেন। তারা চার জনই বিমান থেকে নিরাপদে বের হয়ে আসতে পেরেছেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যুক্তরাষ্ট্রের পশ্চিম ম্যাসাচুসেটসে একটি বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত

আপডেট সময় : ১০:৫০:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪