ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা

স্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার সময় নিচে পড়ে স্বামী-স্ত্রী দু’জনেই আহত

মেহেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:২৭:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪ ৪০৮ বার পড়া হয়েছে

মেহেরপুর জেলা জজ আদালত ভবনের তৃতীয় তলা থেকে স্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার সময় নিচে পড়ে স্বামী-স্ত্রী দুই জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৫ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- গাংনী উপজেলার সহড়াতলা গ্রামের স্বামী মামুনুর রশিদ ও রামদেবপুর গ্রামের স্ত্রী সিমা খাতুন।

পারিবারিক আদালতে স্ত্রী সিমা খাতুনের করা মামলার মীমাংসা শেষে জেলা জজ আদালতের তৃতীয় তলার বারান্দা থেকে বাদীকে ফেলে দেওয়ার সময় স্ত্রী বাঁচার জন্য স্বামী মামুনুর রশিদের জামা চেপে ধরলে দুজনে নিচে পড়ে যান। পরে আদালতে উপস্থিত লোকজন উদ্ধার করে হাসপাতালে নেন।

আহত সিমা খাতুন জানান, ১০ বছর আগে গাংনী উপজেলার সহড়াতলা গ্রামের মামুনুর রশিদের সঙ্গে বিয়ে হয়। নানান কারণে তার সঙ্গে সংসার জীবন ভালো না যাওয়ায় বিবাহ বিচ্ছেদ ঘটে। পরে মেহেরপুর জেলা জজ পারিবারিক আদালতে খোরপোষ দাবি করে একটি মামলা করেন। পরে দুই পরিবারের সমঝোতায় মামলাটি মীমাংসা করা হয়। আজ দুপুরে খোরপোষ বাবদ টাকা দেওয়ার দিন ছিল।

তিনি আরও জানান, টাকা দিয়ে বাড়ি ফেরার জন্য আদালত থেকে বের হওয়ার সময় স্বামী আমাকে জড়িয়ে ধরে আদালতের বারান্দায় নিয়ে গিয়ে ধাক্কা দেয়। এ সময় আমি বারান্দার লোহার রেলিংয়ের ওপর দিয়ে নিচে পড়ে যাওয়ার সময় তার জামা ধরলে সেও আমার সঙ্গে তিন তলা থেকে নিচে পড়ে যায়। পরে আদালতে থাকা লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এতে আমার বাম হাত ভেঙে যাওয়াসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে।

অন্যদিকে মামুনুর রশিদ স্ত্রীর অভিযোগ অস্বীকার করে বলেন, খোরপোষের টাকা দিয়ে আদালত থেকে বের হলে তার স্ত্রী তাকে ধাক্কা দেয়। দুজনে নিচে পড়ে তার শরীর বিভিন্ন স্থান ক্ষত হয়েছে।

হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ভারপ্রাপ্ত ডা. মঞ্জুরুল হাসান জানান, হাসপাতালে চিকিৎসা নেওয়া আহত স্বামী-স্ত্রীর অবস্থা আশঙ্কামুক্ত। তবে স্ত্রীর হাত ও স্বামীর কোমরের হাড় ভেঙে গেছে। তাদের চিকিৎসা চলছে।

আদালতে থাকা প্রত্যক্ষদর্শী আনোয়ার হোসেন জানান, দুপুরে হঠাৎ করে দেখি, একজন যুবক একটি মেয়েকে ধাক্কা দিয়ে তিন তলা থেকে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করে। এ সময় মেয়েটি ছেলেটার জামা ধরলে দুইজন নিচে পড়ে যায়। পরে জানতে পারি, তারা স্বামী-স্ত্রী।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

স্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার সময় নিচে পড়ে স্বামী-স্ত্রী দু’জনেই আহত

আপডেট সময় : ০৫:২৭:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪