ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার ভাইরাল ভিডিও থেকে নতুন জীবনের আলো—শিশু ফাইজা পেল পুনর্বাসনের হাতছানি ! ইমদাদ চৌধুরীর ক্ষোভ—প্রস্তুতি সভায় নিজের আসন সংরক্ষিত না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ! যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

স্ত্রীকে ঘরে রেখে তারাবিহ নামাজে গিয়েছিলেন স্বামী, এসে দেখলেন স্ত্রীর গ*লা কা*টা লাশ !

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৫:২২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ ১৬৯ বার পড়া হয়েছে

স্বামী তার স্ত্রীকে বাড়িতে রেখে তারাবিহ নামাজের জন্য যান। নামাজ শেষে ঘরে প্রবেশের পর তিনি তার স্ত্রীর গ*লা কা*টা মৃ*তদেহ বিছানায় পড়ে থাকতে দেখেন। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় মসজিদের মাইক্রোফোন ব্যবহার করে ডাকাত ঢুকেছে বলে মাইকিং করা হয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়।

মঙ্গলবার (২৫ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছৈয়গাঁও ইউনিয়নের বারিজঙ্গল গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত মুক্তা বেগম (৫৫) বারিজঙ্গল গ্রামের মান্নান গাজীর স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, স্বামী মান্নান গাজী তার স্ত্রী মুক্তা বেগমকে বাড়িতে রেখে তারাবিহ নামাজের জন্য মসজিদে যান। যাওয়ার সময় তিনি বাইরে থেকে বাড়ির প্রধান ফটক বন্ধ করে দেন। নামাজের পর মান্নান গাজী বাড়ির প্রধান ফটক খুলে ভেতরে প্রবেশ করেন, তখন তিনি তার স্ত্রী মুক্তা বেগমের মৃতদেহ বিছানায় পড়ে থাকতে দেখেন। এঘটনা এলাকায় জানাজানি হলে স্থানীয় মসজিদে মাইকিং করা হয়, এলাকায় ডাকাত পড়েছে। এতে এলাকার সাধারণ মানুষের মনে ভীতি সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ভেদরগঞ্জ থানা পুলিশ।

স্থানীয় এক বাসিন্দা বিষয়টি সম্পর্কে বলেন, মসজিদের মাইকিংয়ের মাধ্যমে খবর পেয়ে আমি ঘটনাস্থলের কাছে যাই। কিন্তু ততক্ষণে পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে। আমি শুনেছি মান্নান গাজী তার স্ত্রীকে বাড়িতে রেখে নামাজ পড়তে গিয়েছিলেন এবং যখন তিনি বাড়িতে পৌঁছান, তখন তিনি তার স্ত্রীর গলা কাটা নিথর দেহ দেখতে পান। মান্নান গাজীর এক ছেলে প্রবাসী।

বিষয়টি সম্পর্কে ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ হাসান সেলিম বলেন, ঘটনাস্থলে এক নারীর গ*লা কা*টা লাশ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা কাজ করছেন। অন্যান্য পুলিশ ইউনিট আসছে। এলাকায় যে অপপ্রচার চালানো হচ্ছে তা ডাকাতির ঘটনা কিনা তা আমরা এখনও নিশ্চিত নই। লাশ উদ্ধারসহ প্রাথমিক তদন্তের পর ঘটনার সারমর্ম বলা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

স্ত্রীকে ঘরে রেখে তারাবিহ নামাজে গিয়েছিলেন স্বামী, এসে দেখলেন স্ত্রীর গ*লা কা*টা লাশ !

আপডেট সময় : ০৫:২২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫