ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা

সাংবাদিকদেরও থাকতে হবে জবাবদিহিতার মধ্যে”—আগৈলঝাড়া প্রেসক্লাবে তথ্যমন্ত্রীর সতর্ক বার্তা

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১১:৪১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬ ২২৪ বার পড়া হয়েছে

বরিশালের আগৈলঝাড়া প্রেসক্লাবে রোববার (২২ মার্চ) অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন সাংবাদিকতার ওপর জবাবদিহিতা ও দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করেছেন।

তিনি বলেন, “যেভাবে দেশের প্রধানমন্ত্রী জবাবদিহিতার মধ্যে থাকেন, সেভাবেই গণমাধ্যমের কর্মীদেরও থাকতে হবে। রাজনৈতিক দলের সদস্য হয়ে যেকোনো আচরণ মেনে নেওয়া যায় না, ঠিক তেমনই সাংবাদিক বা সংবাদপত্রের কর্মী তার দায়িত্ব ও পরিচয়ের সীমা মানতে বাধ্য।”

মন্ত্রী সাংবাদিকতার পেশাকে “মহান ও সৃজনশীল” হিসেবে বর্ণনা করেন এবং সতর্ক করেন যে, কতিপয় লোকের কারণে পেশাটি বিতর্কিত হয়ে পড়েছে। তিনি বলেন, “অনেকে লজ্জায় সাংবাদিক পরিচয় দিতে নারাজ। তাই সাংবাদিকদের নিজেদের মধ্যে স্বচ্ছ ও শক্তিশালী কাঠামো তৈরি করতে হবে, যেন অপসাংবাদিকতার কারণে কেউ ব্ল্যাকমেইল বা মানহানির শিকার না হয়।”

সভায় মন্ত্রী আরও বলেন, “প্রেসক্লাবের নেতৃত্ব নির্ধারণ করবে কে সৎ সাংবাদিক, কে অপসাংবাদিক। পাঠক হিসেবে আমরা বিচার করি, কিন্তু সাংবাদিকদের পেশাগত সততার জন্য স্ব-নির্ধারণী প্রক্রিয়া থাকা প্রয়োজন। এটি সাংবাদিকতা পেশাকে সম্মানজনক অবস্থানে রাখতে গুরুত্বপূর্ণ।”

তিনি সাংবাদিক পেশাকে সৃজনশীল প্রতিভার কাজ হিসেবে উল্লেখ করে বলেন, “বিভিন্ন পেশায় কেউ বিত্তবান হয় না, কিন্তু দক্ষতা ও মেধার ভিত্তিতে তাদের পৃষ্ঠপোষকতা করা হয়। সাংবাদিকতার ক্ষেত্রেও এটি প্রযোজ্য। রাষ্ট্র ও সমাজকে বিব্রত না করতে হলে সাংবাদিকরা নিজেদের পরিচয় ও দায়িত্বের বিষয়ে সচেতন হতে হবে।”

সভায় বরিশালের আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো: শামিমুল ইসলাম শামীম-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম এম বাদশাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি সর্দার হারুন রানা সহ অন্যান্য সাংবাদিক ও নেতৃবৃন্দ।

মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, সংবাদপত্র মালিক, সাংবাদিক ও সরকারের যৌথ উদ্যোগে দ্রুত সাংবাদিকতা পেশাকে একটি স্বচ্ছ, সম্মানজনক ও দায়িত্বশীল কাঠামোর মধ্যে আনা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাংবাদিকদেরও থাকতে হবে জবাবদিহিতার মধ্যে”—আগৈলঝাড়া প্রেসক্লাবে তথ্যমন্ত্রীর সতর্ক বার্তা

আপডেট সময় : ১১:৪১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬