ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ

‘আত্মহত্যা’র চেষ্টা ঝুলন্ত স্ত্রীকে নামিয়ে মৃত ভেবে স্বামীর ‘আত্মহত্যা’

সাতক্ষীরা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৫৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪ ২৪০ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি

পারিবারিক কলহের জেরে সাতক্ষীরার ঝুটিতলায় ‘আত্মহত্যা’র চেষ্টা করেছিলেন এক গৃহবধূ। তবে তাঁকে বাঁচিয়ে নিজে ‘আত্মহত্যা’ করেছেন স্বামী সোহেল রানা (২৫)। সোমবার এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় গৃহবধূ সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত সোহেল রানা শ্যামনগর উপজেলার খুটিকাটা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ঘের ব্যবসায়ী ছিলেন। সাতক্ষীরা পৌরসভার ঝুটিতলা এলাকায় বাড়ি তৈরি করে বসবাস করতেন তিনি। এ দম্পতির একটি ছেলেসন্তান রয়েছে।

প্রতিবেশী কাঞ্চন রহমানসহ কয়েকজন জানান, সোহেল-রুপা দম্পত্তির মধ্যে প্রায়ই পারিবারিক কলহ দেখা দিত। সোমবার দুপুরে তাদের ঝগড়া হয়। এক পর্যায়ে ছেলেকে নিয়ে পাশের এলাকায় বেড়াতে যান সোহেল। আধাঘণ্টা পর বাড়ি ফিরে স্ত্রীকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস নেওয়া অবস্থায় দেখতে পান। দ্রুত তাঁকে নামিয়ে খাটে রাখেন তিনি।

স্ত্রীকে অচেতন অবস্থায় দেখে সোহেল মনে করেন, তাঁর স্ত্রী মারা গেছেন। এক পর্যায়ে তিনিও দড়ি দিয়ে একই ফ্যানের সঙ্গে গলায় ফাঁস নেন। প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন। অচেতন অবস্থায় স্ত্রী রুপাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গৃহবধূর মা জানান, তাঁর মেয়ের জ্ঞান ফিরেছে। এখন ভালো আছে। জামাতা সোহেল রানার মৃত্যুতে তিনি শোকাহত বলে জানান।

সদর থানার ওসি মহিদুল ইসলাম বলেন, সোহেল রানার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘আত্মহত্যা’র চেষ্টা ঝুলন্ত স্ত্রীকে নামিয়ে মৃত ভেবে স্বামীর ‘আত্মহত্যা’

আপডেট সময় : ১২:৫৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪