ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ

শমশেরনগর হাসপাতাল প্রশাসনিক ভবন আলহাজ্ব ফয়জুল হক ফ্লোর নির্মাণ কাজের শুভসূচনা

সালেহ আহমদ:
  • আপডেট সময় : ১২:৩৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ ২৩০ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর হাসপাতাল প্রশাসনিক ভবন নির্মাণাধীন ২য় তলা আলহাজ্ব ফয়জুল হক ফ্লোর নির্মাণ কাজের শুভসূচনা করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) সকাল ৯টায় শমশেরনগর হাসপাতাল প্রাঙ্গণে নির্মাণ কমিটির সভাপতি হাজী মোঃ আবুল কাসেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা হেলাল উদ্দিনের সঞ্চালনায় মুক্ত আলোচনা শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে নির্মাণ কাজের অনুষ্ঠানিক শুভসূচনা করা হয়।

এসময় কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী, মোঃ আব্দুস শহিদ, সাংবাদিক মোঃ মুজিবুর রহমান রঞ্জু, মোঃ মুজিবুর রহমান মুকুল, আমিনুল হক খোকন, মোঃ শহিদুল ইসলাম, মোঃ আব্দুল করিম, ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান রুমেল, হাজী মোঃ ইউছুব আলী, মোঃ আবুল লেইছ, মাওলানা কে এম মইন উদ্দীন, মাওলানা মোঃ শাহিদুর রহমান, মাওলানা মোঃ রাসেল আহমদ, ঠিকাদার সুমন আহমদ, হাসপাতাল কমিটির ও নির্মাণ কমিটির সদস্যবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শমশেরনগর জেনারেল হাসপাতাল কমিটির নির্বাহী সভাপতি কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী জানান, হাসপাতাল নির্মাণ কমিটির বিভিন্ন বৈঠকে আলহাজ্ব ফয়জুল হক ফ্লোর (২য় তলা) নির্মাণ প্রকল্প কাজের সকল প্রস্তুতি গ্রহণ করা হয়। মালামাল ক্রয়ের জন্য নির্মাণ কমিটির সদস্যবৃন্দ বিভিন্ন প্রতিষ্ঠান যাচাই বাচাই করে মৌলভীবাজারের হাজী মোঃ আব্দুল খালিক এন্ড সন্স থেকে মালামাল ক্রয় করা হয়েছে। ইনশাআল্লাহ, সকলের আন্তরিক সহযোগীতায় এবং নির্মাণ কমিটির আপ্রাণ প্রচেষ্টা ও তদারকিতে আমরা একটি দৃষ্টিনন্দিত টেকসই ফ্লোর নির্মাণ করতে সক্ষম হব।

তিনি, দাতা আলহাজ্ব ফয়জুল হক সহ সকল দাতাগণের দানকে সাদাকায়ে জারিয়াহ হিসেবে মহান আল্লাহ তাআলা যেন কবুল করেন এই প্রার্থনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শমশেরনগর হাসপাতাল প্রশাসনিক ভবন আলহাজ্ব ফয়জুল হক ফ্লোর নির্মাণ কাজের শুভসূচনা

আপডেট সময় : ১২:৩৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪