ঢাকা ০৮:০২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার ভাইরাল ভিডিও থেকে নতুন জীবনের আলো—শিশু ফাইজা পেল পুনর্বাসনের হাতছানি ! ইমদাদ চৌধুরীর ক্ষোভ—প্রস্তুতি সভায় নিজের আসন সংরক্ষিত না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ! যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ০২:০৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ৯৮ বার পড়া হয়েছে

রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথমবারের মতো অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টা ১০ মিনিটে তিনি কার্যালয়ে পৌঁছালে মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন তাঁকে স্বাগত জানান।

কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সরকারের সময় দায়িত্বপালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। উপস্থিত অনেকেই জানান, প্রধানমন্ত্রী পুরনো কর্মকর্তাদের নাম ধরে ডেকে কথা বলায় মুহূর্তটি ছিল আবেগঘন ও ব্যতিক্রমী। কিছুক্ষণের জন্য তারা ভুলেই গিয়েছিলেন—তারা দেশের প্রধানমন্ত্রীর সান্নিধ্যে রয়েছেন।

দায়িত্বগ্রহণের প্রথম অফিস দিনে প্রধানমন্ত্রী কার্যালয় প্রাঙ্গণে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন। পরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাত করেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, পিএসসি, জি (অব.)-সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই দিনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এই আয়োজন ঘিরে কার্যালয়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রথম দিনেই কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও প্রতীকী বৃক্ষরোপণের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনে নতুন বার্তা দেওয়ার চেষ্টা করেছেন।

📌 ছবি: পিএম অফিস

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় : ০২:০৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬