ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার

কুমিল্লায় বিয়ের ২১ দিনের মাথায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৪৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪ ২৫৯ বার পড়া হয়েছে

কুমিল্লার লালমাইয়ে বিয়ের মাত্র ২১ দিনের মাথায় ফাহিমা আক্তার (১৮) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকালে উপজেলার বাগমারা উত্তর ইউপির দত্তপুর গ্রামের স্বামীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আজ শুক্রবার (১৯ জানুয়ারি) ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করে পুলিশ।

নিহত ফাহিমা আক্তার ওই গ্রামের সৌদিপ্রবাসী মেহেদী হাসান হৃদয়ের স্ত্রী। তিনি উপজেলার ভুলইন দক্ষিণ ইউপির গোসাইপুস্করনী গ্রামের মোস্তফা কামাল মজুমদারের মেয়ে।

নিহতের শ্বশুর বাড়ির লোকজন সূত্রে জানা যায়, মেহেদী হাসান গত দেড় বছর ধরে সৌদি আরব থেকে ফাহিমার সঙ্গে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। সেই সুবাদে উভয় পরিবারের সিদ্ধান্তে গত ২৯ ডিসেম্বর মোবাইল ফোনে তাদের বিয়ে হয়। এরপর থেকে প্রায় সময় ফাহিমা শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন।

সর্বশেষ বুধবার সকালে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসেন ফাহিমা। সবার সঙ্গে খুব হাসিখুশি থাকতেন তিনি। বৃহস্পতিবার দুপুরেও পরিবারের সবার সঙ্গে একসাথে ভাত খান ফাহিমা। পরে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে স্বামী মেহেদী হাসানের সঙ্গে মোবাইলে কথা বলেন। বিকাল ৩টায় সময় তাকে ডাকাডাকি করা হয়। কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরের পেছনে গিয়ে থাই গ্লাস দিয়ে দেখা যায় ফাহিমা ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে।

নিহতের বাবা মোস্তফা কামাল বলেন, আমার মেয়ের আত্মহত্যার ঘটনায় আমি থানায় লিখিত আবেদন করেছি। পুলিশ তদন্ত করে আত্মহত্যার সঠিক কারণ বের করুক। মোবাইল ফোনে বিয়ের ২১ দিনের মাথায় মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে- এর কোনো কারণ আমি বুঝতে পারছি না।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ বলেন, নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় নিহতের বাবা লিখিত অভিযোগ করেছেন। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন মেলেনি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুমিল্লায় বিয়ের ২১ দিনের মাথায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১২:৪৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪