ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার ভাইরাল ভিডিও থেকে নতুন জীবনের আলো—শিশু ফাইজা পেল পুনর্বাসনের হাতছানি ! ইমদাদ চৌধুরীর ক্ষোভ—প্রস্তুতি সভায় নিজের আসন সংরক্ষিত না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ! যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর ‘নবীন ফ্যাশন’ বন্ধে ওসিকে তলব, ২৪ ঘণ্টার মধ্যে দোকান খুলতে নির্দেশ

কুমিল্লায় একদিনে চান্দিনা ও দাউদকান্দিতে পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৪৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ২১১ বার পড়া হয়েছে

কুমিল্লার চান্দিনা ও দাউদকান্দি উপজেলায় এক দিনে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। চান্দিনার তুলাতলী গ্রামের একই পরিবারের দুই শিশু ও দাউদকান্দির রবরকোটা গ্রামের দুই শিশুসহ একইদিনে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে চান্দিনা পৌরসভার ৯নং ওয়ার্ড তুলাতলী জেলার চান্দিনায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশু নিহতের ঘটনা ঘটেছে। নিহতরা হলো, তুলাতলী গ্রামের আব্দুল কুদ্দুস মন্টু’র মেয়ে নাদিয়া (৭) ও সাইফুল ইসলাম এর মেয়ে সাদিয়া (৮)। তারা সম্পর্কে খালা ও বোনের মেয়ে হয়। তারা একই পরিবারের সদস্য।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টায় সাইকেল নিয়ে খেলতে ঘর থেকে বের হয় দুই শিশু। দুপুর ১২টার দিকে বাড়ি থেকে ২শ গজ দূরে বট গাছের কাছে সাইকেল ও জুতো পায় নিহত সাদিয়ার নানা আব্দুল জব্বার। এসময় তাদেরকে খুঁজে না পেয়ে সাইকেল ও জুতো বাড়িতে নিয়ে যান তিনি। তারপর থেকে তাদেরকে কোথাও খুঁজে পায়নি তাদের পরিবার। দুপুর ২টায় নিহত নাদিয়ার দাদী একই স্থানে আরও একটি পেন্ট পেয়ে সন্দেহ বশত পাশের মৎস্য প্রজেক্টে নামে পরিবারের সদস্যরা। পরে কোমড় পানিতে ডুবন্ত অবস্থায় দুই শিশুর মরদেহ উদ্ধার করে তারা।

নিহত নাদিয়ার দাদা ও ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আব্দুল লতিফ জানান, শিশু দুইটিকে পানি থেকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

একদিনেই বৃহস্পতিবার একই সময় দাউদকান্দিতে পানিতে ডুবে দুই শিশু নিহত হয়েছে। নিহতেরা হলেন উপজেলা রবরকোটা গ্রামের নজরুল ইসলামের পুত্র ফয়সাল একই গ্রামের আনোয়ার হোসেন পুত্র রিফাত।

উপজেলার বিটেশ্বর ইউনিয়নের বরকোটা গ্রামের পাশ্ববর্তী মাঠে ফুটবল খেলতে গিয়ে বল পুকুরের পানিতে পড়ে গেলে বল আনতে ওই দুই শিশু পানিতে নামলে তারা দুই জনেই পুকুরের পানিতে তলিয়ে যায়।

এতে স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পুকুরে নেমে খোজাখুজি শুরু করলে এক পর্যায়ে তাদের মরদেহ ভেসে উঠে। এসময় তাৎক্ষনিক ভাবে ওই শিশু দুইটিকে উদ্ধার করে স্থানীয় গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুমিল্লায় একদিনে চান্দিনা ও দাউদকান্দিতে পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৯:৪৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪