ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
“সাংবাদিক পরিচয়েই মরতে চাই” — তথ্য মন্ত্রণালয় নিয়ে বিস্ফোরক মত মতিউর রহমান চৌধুরীর প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ বরিশালে গ্রেপ্তারের আগে দুই সন্দেহভাজন আওয়ামী লীগ কর্মীকে মারধর সিলেট মহানগর বিএনপির শোক ও কর্মসূচী সাংবাদিক আনিস রহমানের মাতৃবিয়োগে সিলেট অনলাইন প্রেসক্লাবের শোক সিলেট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদকের পিতার মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক বিজয় দিবসে শাহী ঈদগাহ যুব ও ক্রীড়া পরিষদের উদ্যোগে উৎসবমুখর ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ২৭ রাউন্ড কার্তুজসহ ২ জন গ্রেফতার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোতোয়ালী থানার স্বেচ্ছাসেবক দলের মানবিক কার্যক্রম তারেক রহমান দেশে না ফিরলেও নির্বাচন স্থগিত হবে না: পররাষ্ট্র উপদেষ্টা

ড্যাবের মেডিকেল শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

১৬ বছর ধরে স্বৈরাচার পতনের ভিত্তি তৈরি করেছে বিএনপি: ডা. ডোনার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৭:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪ ১৪৮ বার পড়া হয়েছে

দুই মাসের আন্দোলনে দেশ স্বৈরাচার মুক্ত হয়নি। গত ১৬ বছর ধরে আন্দোলন করে স্বৈরাচার পতনের ভিত্তি তৈরি করেছে বিএনপি। যার ফল পাওয়া গেছে ৫ আগস্টের গণঅভ্যুত্থানে।

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও জুলাই-২৪ বিপ্লবে চিকিৎসা সেবায় অবদানের জন্য চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার উপরোক্ত কথাগুলো বলেন।

বুধবার সন্ধ্যায় সিলেট নগরীর দরগা গেইট এলাকার একটি অভিজাত রেস্তরার হল রুমে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সিলেট জেলা কর্তৃক এক আলোচনা সভা ও জুলাই-২৪ বিপ্লবে চিকিৎসা সেবায় অবদানের জন্য চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের সংবর্ধনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা ড্যাবের সভাপতি অধ্যাপক ডা: নাজমুল ইসলাম।

এসময় ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, অনেকে বলে ৫ আগস্ট হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা, আমি বলি ৭ই নভেম্বর হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা। ৭ই নভেম্বর না হলে এই দেশটা থাকত কি না তাই প্রশ্ন ছিল। অতএব আমার দৃষ্টিতে দ্বিতীয় স্বাধীনতা ৭ই নভেম্বর। সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমান এসেছিলেন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে। তবে তিনি মাত্র সাড়ে তিন বছর ছিলেন। মাত্র সাড়ে তিন বছরে স্বাস্থ্য, অর্থনীতি, শিক্ষাখাত প্রতিটি খাতেই উনার অবদান রয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের গার্মেন্টস সেক্টর শুরু হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে। যা বাংলাদেশের চালিকা শক্তির বড় একটি অংশ হিসেবে চলমান আছে। তিনি খাদ্যে সয়ংসম্পন্ন দেশ গড়ে তুলেছিলেন। আধুনিক রাষ্ট্রের কথা চিন্তা করেছিলেন জিয়াউর রহমান। আর এই চিন্তাই উনার জন্য কাল হয়েছিলো। ১৯৭৫ সালের ৭ই নভেম্বর আমাদের সেনাবাহিনীকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল, তখন তারা ফাঁদে পা দেয়নি। কিন্তু আমাদের সৈনিকরা ২৫ ফেব্রুয়ারি দোসরদের ফাঁদে পা দিয়ে ফেলেন। যার ফলে ঘটে পিলখানা হত্যাকাণ্ড ঘটনা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ড্যাবের সিনিয়র সহ সভাপতি ডা: সেলিম, সহ-সভাপতি ডা: শাহরিয়ার হোসেন চৌধুরী, সহ সভাপতি ডা: শামীমুর রহমান, কোষাধ্যক্ষ ডা: জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র যুগ্ম মহাসচিব ডা: মেহেদী হাসান।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা মণ্ডলীর সদস্য ড. এনামুল হক চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমেদ চৌধুরী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ড্যাবের সহ সাধারণ সম্পাদক ডা. আবু সাকিব মো. আব্দুল্লাহ চৌধুরী এবং জেলা ড্যাবের সাংগঠনিক সম্পাদক ডা. আহমেদ নাফী।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ড্যাবের মেডিকেল শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

১৬ বছর ধরে স্বৈরাচার পতনের ভিত্তি তৈরি করেছে বিএনপি: ডা. ডোনার

আপডেট সময় : ১২:০৭:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪